ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক ধামরাইয়ের ঐতিহাসিক রথযাত্রার উদ্বোধনে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন চীফ হুইপ ফ্যাসিস্ট আমলে শাহিন চেয়ারম্যানের সহযোগী হয়ে কেরানীগঞ্জে ব্যাপক ঘুষ দুর্নীতির অভিযোগ ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা রক্ষা করতে হবে : পবিপ্রবি উপাচার্য বড়লেখায় জমি বিরোধ মামলা তুলে নিতে হুমকি ও হয়রানির অভিযোগ রঞ্জু মিয়ার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ধামইরহাটে ওড়না প্যাঁচানো অবস্থায় গাছের ডাল থেকে এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ফুটবলার মেসি-কেইন কেন ওমর সানিকে চাবুক মারতেন মৌসুমী?

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে সিসি ক্যামেরার নজরবন্দিতে ১১৫ ভোটকেন্দ্র

কড়া নিরাপত্তা আর প্রযুক্তির নিশ্ছিদ্র নজরদারিতে বৃহস্পতিবার ১২ ফেব্রয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে এবার এই আসনের প্রতিটি ভোটকেন্দ্রকে নিয়ে আসা হয়েছে সিসিটিভি ক্যামেরার আওতায়। প্রস্তুতির পাশাপাশি প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে এ আসনের দুই উপজেলার ৩৩টি ‘ঝুঁকিপূর্ণ’ কেন্দ্র। এর মধ্যে ১৬টি কেন্দ্রকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে সেখানে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

৩ লাখ ৪৫ হাজার ভোটারের রায় নিশ্চিতে প্রশাসন যখন ‘জিরো টলারেন্স’ নীতিতে, তখন হেভিওয়েট প্রার্থীদের লড়াইকে ঘিরে পুরো জনপদে বিরাজ করছে টানটান উত্তেজনা।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আত্রাইয়ের ৮টি ইউনিয়নে ৬০টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে ২৩টি ঝুঁকিপূর্ণ, যার মধ্যে ১২টি ‘অধিক ঝুঁকিপূর্ণ’। মোট বুথ সংখ্যা ৩২৩টি। এখানে ভোটার সংখ্যা ১ লাখ ৭৭ হাজার ২৩ জন; যার মধ্যে পুরুষ ৮৯ হাজার ৪৪১ এবং নারী ৮৭ হাজার ৫৮০ জন। এছাড়া হিজড়া ভোটার রয়েছেন ২ জন।

রাণীনগরের ৮টি ইউনিয়নে মোট ৫৫টি ভোটকেন্দ্রে ৩১৬টি বুথে ভোট নেওয়া হবে। এর মধ্যে ১০টি ঝুঁকিপূর্ণ, যার মধ্যে ৪টি ‘অধিক ঝুঁকিপূর্ণ’। এই উপজেলায় মোট ১ লাখ ৬৮ হাজার ৩৯৩ জন ভোটারের মধ্যে পুরুষ ৮৪ হাজার ৯০৯ জন এবং নারী ৮৩ হাজার ৪৮১ জন। এখানে ৩ জন হিজড়া ভোটার রয়েছেন।

নির্বাচন সুষ্ঠু করতে প্রতিটি ভোটকেন্দ্রে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা। নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে থাকবে পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিজিবি, আনসার-ভিডিপি এবং সাদা পোশাকে গোয়েন্দা বাহিনীর সদস্যরা।

আত্রাই থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি আব্দুল করিম ও রাণীনগর থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি আব্দুল লতিফ জানান, ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যেকোনো বিশৃঙ্খলা দমনে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. আলাউল ইসলাম ও রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান বলেন, ‘উৎসবমুখর পরিবেশে ভোট সম্পন্ন করতে সব প্রস্তুতি শেষ। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা থাকবে। আশা করি সবার সহযোগিতায় একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারব।’

এই আসনে মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন, বিএনপির মনোনীত শেখ মো. রেজাউল ইসলাম রেজু (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মো.খবিরুল ইসলাম (দাঁড়িপাল্লা), স্বতন্ত্র সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবীর (মোটরসাইকেল), ইসলামী আন্দোলনের মো. রফিকুল ইসলাম (হাতপাখা) ও বাংলাদেশ রিপালিকান পার্টির আতিকুর রহমান রতন মোল্লা (হাতি)।#

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয়

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে সিসি ক্যামেরার নজরবন্দিতে ১১৫ ভোটকেন্দ্র

আপডেট সময় ০৪:৫১:৩৫ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬