ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক ধামরাইয়ের ঐতিহাসিক রথযাত্রার উদ্বোধনে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন চীফ হুইপ ফ্যাসিস্ট আমলে শাহিন চেয়ারম্যানের সহযোগী হয়ে কেরানীগঞ্জে ব্যাপক ঘুষ দুর্নীতির অভিযোগ ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা রক্ষা করতে হবে : পবিপ্রবি উপাচার্য বড়লেখায় জমি বিরোধ মামলা তুলে নিতে হুমকি ও হয়রানির অভিযোগ রঞ্জু মিয়ার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ধামইরহাটে ওড়না প্যাঁচানো অবস্থায় গাছের ডাল থেকে এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ফুটবলার মেসি-কেইন কেন ওমর সানিকে চাবুক মারতেন মৌসুমী?
ইসি কমিশনার

পর্যবেক্ষক ও গণমাধ্যমকর্মী কেন্দ্রে স্বাধীনভাবে তথ্য সংগ্রহ করতে পারবে

পর্যবেক্ষক ও গণমাধ্যমকর্মী ভোটকেন্দ্রে স্বাধীনভাবে তথ্য সংগ্রহ করতে পারবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেছেন, তারা কেন্দ্রের সবখানে ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করতে পারবেন। কেন্দ্রে মোবাইল ও ক্যামেরাও ব্যবহার করতে পারবেন। শুধুমাত্র ভোট কাস্টিং রুমের কোনো ছবি তারা নিতে পারবেন না।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আয়োজিত বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এসময় প্রধান নির্বাচন কমিশন এ এম এম নাসির উদ্দিনসহ ইসির অন্যান্য কমিশনার, সচিব ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, সব পর্যবেক্ষক ও গণমাধ্যমকর্মী গত বছরের জুলাইয়ের আদেশের আওতায় ভোটকেন্দ্রে ফোন ব্যবহার করতে পারবেন। ভোটাররা ক্যামেরা ও ফোন ব্যবহার করতে পারবেন না।

পোস্টাল ব্যালটে ভোট সংগ্রহ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি আমাদের দেশে নতুন অভিজ্ঞতা। আমাদের প্রধান উপদেষ্টা ঘোষণা দেন এবার সব শ্রেণির মানুষের ভোটে সরকার গঠন করা হবে। তার সেই সিদ্ধান্তে আমরা প্রবাসী ও কারাবন্দিদের জন্য পোস্টাল ব্যালটে ভোটের আয়োজন করেছি।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৮০ মিলিয়ন জনগোষ্ঠীর একটি দেশে দীর্ঘ বছর পর সংবিধান অনুযায়ী নির্বাচন হতে যাচ্ছে। এখানে ৩০০ সংসদ সদস্য জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হচ্ছে। এর বাইরে ৫০ জন নারী সংসদ সদস্য নির্বাচিত করা হবে।

প্রার্থীদের বিষয়ে এক প্রশ্নের জবাবে ইসি কমিশনার বলেন, প্রত্যেক প্রার্থী নির্বাচনে ২.৫ মিলিয়ন টাকা খরচ করতে পারবেন। প্রতি ভোটারের বিপরীতে ১০ টাকা হারে, এই খরচ করতে পারবেন।

এবার প্রায় ১০ হাজার সাংবাদিক নির্বাচন কাভার করবেন বলেও জানান তিনি। দেড় দশক ধরে জাতি ভোটের অধিকার থেকে বঞ্চিত। এবার সব ভোটার ভোট দিতে আগ্রহী, যোগ করেন তিনি।

নির্বাচন পরবর্তী সময়ে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার সম্পর্ক কেমন হতে পারে- পাকিস্তানি এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি পুরোপুরি পরবর্তী নির্বাচিত সরকারের ওপর নির্ভর করে। তারা যেমনটা চাইবে, তেমনই হবে। তবে, আমরা আশা করছি সম্পর্কে উন্নতি হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয়

ইসি কমিশনার

পর্যবেক্ষক ও গণমাধ্যমকর্মী কেন্দ্রে স্বাধীনভাবে তথ্য সংগ্রহ করতে পারবে

আপডেট সময় ০১:৫৮:৩২ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬