ঢাকা ০৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক ধামরাইয়ের ঐতিহাসিক রথযাত্রার উদ্বোধনে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন চীফ হুইপ ফ্যাসিস্ট আমলে শাহিন চেয়ারম্যানের সহযোগী হয়ে কেরানীগঞ্জে ব্যাপক ঘুষ দুর্নীতির অভিযোগ ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা রক্ষা করতে হবে : পবিপ্রবি উপাচার্য বড়লেখায় জমি বিরোধ মামলা তুলে নিতে হুমকি ও হয়রানির অভিযোগ রঞ্জু মিয়ার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ধামইরহাটে ওড়না প্যাঁচানো অবস্থায় গাছের ডাল থেকে এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ফুটবলার মেসি-কেইন কেন ওমর সানিকে চাবুক মারতেন মৌসুমী?

নির্বাচনে নারী ভোটার ৬ কোটি ২৮ লাখের বেশি

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নারী ভোটারদের অংশগ্রহণ এক নতুন মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে।
নির্বাচন কমিশনের (ইসি) সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, দেশের মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন ভোটারের মধ্যে নারী ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। অন্যদিকে পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন।  এবারের নির্বাচনের আরেকটি উল্লেখযোগ্য দিক হলো তৃতীয় লিঙ্গ বা হিজড়া জনগোষ্ঠীর ভোটাধিকারের স্বীকৃতি।

রিটার্নিং কর্মকর্তার কাছে এসেছে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট
নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, এবার প্রথমবারের মতো বড় পরিসরে ১ হাজার ২৩২ জন হিজড়া ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। অন্তর্ভুক্তিমূলক নির্বাচনি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এটি একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

নির্বাচনি এলাকার তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ভোটার সংখ্যার দিক থেকে গাজীপুর-২ আসনটি দেশের বৃহত্তম নির্বাচনি এলাকা, যেখানে মোট ভোটার ৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন। বিপরীতে, মাত্র ২ লাখ ২৮ হাজার ৪৩১ জন ভোটার নিয়ে ঝালকাঠি-১ আসনটি ক্ষুদ্রতম নির্বাচনি এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে।

কমিশন জানিয়েছে, নারী ভোটারদের নিরাপত্তা এবং নির্বিঘ্নে ভোটদান নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশেষ করে নারী বুথগুলোতে পর্যাপ্ত নারী পোলিং অফিসার ও নিরাপত্তা কর্মী মোতায়েন করা হবে।

সারাদেশে ৪২ হাজারেরও বেশি ভোটকেন্দ্রে ১২ ফেব্রুয়ারি সকাল থেকে ভোটগ্রহণ চলবে। একই দিনে সংসদ সদস্য নির্বাচন এবং গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে গণভোট অনুষ্ঠিত হবে। বিপুল সংখ্যক তরুণ এবং নারী ভোটারের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ একটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেবে বলে নির্বাচন কমিশন আশাবাদ ব্যক্ত করেছে। স্বচ্ছ ও নিরপেক্ষ ভোট নিশ্চিত করতে প্রশাসনিক ও কারিগরি সব ধরণের প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয়

নির্বাচনে নারী ভোটার ৬ কোটি ২৮ লাখের বেশি

আপডেট সময় ০১:৪৩:৫২ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬