দৈনিক আমাদের মাতৃভূমি পত্রিকার স্টাফ রিপোর্টার সুলতানা আক্তারকে প্রতিষ্ঠান থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। সম্প্রতি পত্রিকার কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
সুলতানা আক্তার মজিবুর রহমান বেপারীর কন্যা এবং গোলকজানের সন্তান। তার বাড়ি শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার নাজিম উদ্দিন বেপারীর কান্দি গ্রামে। কর্মকালীন সময়ে তিনি বিভিন্ন স্থানীয় ও গুরুত্বপূর্ণ বিষয়ে সংবাদ সংগ্রহ ও প্রকাশে দায়িত্ব পালন করেন।
প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ বিষয়ে কর্তৃপক্ষ তার ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেছে।
শরিয়তপুর প্রতিনিধি 





















