ঢাকা ১০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক ধামরাইয়ের ঐতিহাসিক রথযাত্রার উদ্বোধনে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন চীফ হুইপ ফ্যাসিস্ট আমলে শাহিন চেয়ারম্যানের সহযোগী হয়ে কেরানীগঞ্জে ব্যাপক ঘুষ দুর্নীতির অভিযোগ ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা রক্ষা করতে হবে : পবিপ্রবি উপাচার্য বড়লেখায় জমি বিরোধ মামলা তুলে নিতে হুমকি ও হয়রানির অভিযোগ রঞ্জু মিয়ার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ধামইরহাটে ওড়না প্যাঁচানো অবস্থায় গাছের ডাল থেকে এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ফুটবলার মেসি-কেইন কেন ওমর সানিকে চাবুক মারতেন মৌসুমী?

নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে শান্তি-শৃঙ্খলা রক্ষায় মোতায়েন রয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে শান্তি-শৃঙ্খলা রক্ষায় উপকূলীয় এলাকায় মোতায়েন রয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
বাংলাদেশ কোস্ট গার্ড দেশের সুবিশাল সমুদ্র, উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জনগণের জান-মালের নিরাপত্তা রক্ষায় বিভিন্ন ধরনের অভিযান পরিচালনার মাধ্যমে কোস্ট গার্ড বিভিন্ন দুর্গম দ্বীপ ও উপকূলবাসীর নিকট আস্থার প্রতীকে পরিণত হয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পাদনের লক্ষ্যে গত ১৮ জানুয়ারি হতে আগামী ১৪ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত মোট ২৮ দিনব্যাপী বাংলাদেশ কোস্ট গার্ড দায়িত্বাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী দুর্গম ও গুরুত্বপূর্ণ এলাকাসমূহের ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবে। ইতোমধ্যে কোস্ট গার্ড পূর্ব জোনের সদস্যগণ চট্টগ্রাম-২ আসনের আওতাধীন সন্দ্বীপ, কক্সবাজার-২ ও ৪ আসনের কুতুবদিয়া ও সেন্টমার্টিনে সর্বমোট ১২২টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করছে।

কোস্ট গার্ড বিশেষ গোয়েন্দা নজরদারি, ড্রোন নজরদারি, নিয়মিত টহল ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সাধারণ জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের সহিংসতা দমনে সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। দুর্গম এলাকাসমূহের নির্বাচনী কেন্দ্রে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষার্থে অত্যাধুনিক প্রযুক্তির যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা হয়েছে।

যেকোন ধরনের সহিংসতা রোধে নির্বাচনী এলাকায় দায়িত্ব প্রাপ্ত সদস্যদের পাশাপাশি কোস্ট গার্ড এর জাহাজ ও উচ্চ গতি সম্পন্ন বোট এর মাধ্যমে উপকূলীয় অঞ্চলে নজরদারি চলমান রয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় কিউআরএফ ও ডাইভিং টিম মোতায়েনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

ইতোমধ্যে নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার নিমিত্তে পৃথক পৃথক অভিযানে ৯ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৫১ রাউন্ড তাজা গোলা, ১১ রাউন্ড তাজা কার্তুজ, ১৭ টি দেশীয় অস্ত্র এবং অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ ২ জন আগ্নেয়াস্ত্র তৈরির কারিগর ও ৭ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়েছে। ফলশ্রুতিতে, নির্বাচনী এলাকায় সাধারণ জনগণের মধ্যে ভোটবান্ধব পরিবেশ এবং আইন-শৃঙ্খলা সম্পর্কিত মনোভাব উন্নত হয়েছে। ভবিষ্যতেও নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

একই সাথে, অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদানের মাধ্যমে কোস্ট গার্ড পূর্ব জোনের দায়িত্বপূর্ণ এলাকার জনসাধারণের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখছে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ সৃষ্টিতে বাংলাদেশ কোস্ট গার্ড জাতির নিকট প্রতিশ্রুতিবদ্ধ এবং এই দায়িত্ব পালনে সদা তৎপর থাকবে ‘ইনশা আল্লাহ’। (ব্রিফিং প্রদানকারী কর্মকর্তাঃ ক্যাপ্টেন মোহাম্মদ শাহীন মজিদ, (জি), বিসিজিএম, পিএসসি, বিএন,জোনাল কমান্ডার, পূর্ব জোন )

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয়

নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে শান্তি-শৃঙ্খলা রক্ষায় মোতায়েন রয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড

আপডেট সময় ০২:২৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬