ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্ত্রী-সন্তান রেখে কলেজছাত্রীকে নিয়ে হাসপাতালে রাত কাটান কারারক্ষী ওয়াজেদ আলী সাইবার আইনে গুজব-মানহানির ধারা সুনির্দিষ্ট করার সুপারিশ উন্নয়ন সহযোগীদের পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন, ১০ উদ্যোক্তাকে যুব ঋণ দিলেন প্রতিমন্ত্রী ইবিতে জমিয়তে তালাবায়ে আরাবিয়ার ৯৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন বিশ্বজুড়ে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় খুন পাঁচ নারী : জাতিসংঘ ১৩ কোটি টাকার অবৈধ সম্পদ, সাবেক এমপি রিমনের হাজার কোটি টাকার লেনদেন শ্রীবরদী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক আইনি লড়াইয়ে মরক্কোর কাছে শিরোপা হারাচ্ছে সেনেগাল? ভারতের হত্যা মামলায় নামের ভুলে ১৮ বছর কারাভোগ, চার সপ্তাহের প্যারোলে মুক্ত বাদল ফরাজী আ.লীগ এখন ‘হিডেন কনটেন্ট ক্রিয়েটর’: হাসনাত আব্দুল্লাহ

আগারগাঁওয়ে ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা নিহত

রাজধানীর শেরেবাংলা নগর থানার আগারগাঁও তালতলা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. ফিরোজ আহমেদ (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ২৮নং ওয়ার্ডের কার্যকরী সদস্য ছিলেন।

রোববার (১ জানুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে ভোর সোয়া ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের ভাই নূর নবী রিয়াজ জানান, আমার ভাই আগারগাঁও তালতলা এলাকার জাদুঘরের সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আমার ভাইকে কারা হত্যা করেছে এখনই কিছু বলতে পারছি না। আমরা পরিবার নিয়ে আগারগাঁও তালতলা এলাকায় থাকি। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী-সন্তান রেখে কলেজছাত্রীকে নিয়ে হাসপাতালে রাত কাটান কারারক্ষী ওয়াজেদ আলী

আগারগাঁওয়ে ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা নিহত

আপডেট সময় ১২:৩৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩