ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক ধামরাইয়ের ঐতিহাসিক রথযাত্রার উদ্বোধনে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন চীফ হুইপ ফ্যাসিস্ট আমলে শাহিন চেয়ারম্যানের সহযোগী হয়ে কেরানীগঞ্জে ব্যাপক ঘুষ দুর্নীতির অভিযোগ ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা রক্ষা করতে হবে : পবিপ্রবি উপাচার্য বড়লেখায় জমি বিরোধ মামলা তুলে নিতে হুমকি ও হয়রানির অভিযোগ রঞ্জু মিয়ার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ধামইরহাটে ওড়না প্যাঁচানো অবস্থায় গাছের ডাল থেকে এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ফুটবলার মেসি-কেইন কেন ওমর সানিকে চাবুক মারতেন মৌসুমী?

বরগুনার সম্ভাবনাকে কাজে লাগাতে ধানের শীষে ভোট দিন – নির্বাচনি শেষ জনসভায় নেতৃবৃন্দ

বরগুনা-১ (বরগুনা সদর- আমতলী- তালতলী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ নজরুল ইসলাম মোল্লার শেষ নির্বাচনী জনসভা সোমবার বিকেল ৩টায় বরগুনা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এ সমাবেশ ঘিরে সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে। খণ্ড খণ্ড মিছিল, ব্যানার-ফেস্টুন ও স্লোগানে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। কলেজ মাঠ ও আশপাশের সড়কে জনসমাগমে তৈরি হয় জনসমুদ্র।

জেলা বিএনপির সাবেক সভাপতি মাহবুবুল আলম ফারুক মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় স্থানীয়, জেলা ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে ফারুক মোল্লা বলেন, বরগুনার মানুষ দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। এই নির্বাচনের মাধ্যমে মানুষ তাদের ভোটের অধিকার প্রয়োগ করে পরিবর্তনের বার্তা দেবে। তিনি নেতাকর্মীদের শেষ মুহূর্ত পর্যন্ত ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

প্রধান বক্তার বক্তব্যে ধানের শীষের প্রার্থী মোঃ নজরুল ইসলাম মোল্লা বরগুনা-১ আসনের সার্বিক চিত্র তুলে ধরেন। তিনি বলেন, বিগত বছরগুলোতে বরগুনা শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মৎস্য, পর্যটন, নদীভাঙন রোধ, যোগাযোগব্যবস্থা ও কর্মসংস্থানের ক্ষেত্রে প্রত্যাশিত উন্নয়ন পায়নি। অনেক সম্ভাবনা থাকা সত্ত্বেও পরিকল্পনার অভাব ও সুশাসনের ঘাটতিতে জনগণ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হয়েছে।

তিনি প্রতিশ্রুতি দেন, জনগণের ভোটে নির্বাচিত হলে বরগুনাকে একটি পরিকল্পিত ও উন্নত জেলায় রূপান্তর করতে কাজ করবেন। তিনি বলেন, নদীভাঙন রোধে টেকসই ব্যবস্থা, আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়ন, তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষক-জেলেদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় তিনি অগ্রাধিকার দেবেন। তিনি আরও বলেন, জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে তাদের মতামতের ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচন পরিচালনা উপকমিটির আহ্বায়ক ও বরগুনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম ফজলুল হক ছগীরের সহধর্মিণী নূর শাহানা হক বলেন, এ নির্বাচন দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার লড়াই। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, প্রতিটি ভোটারের কাছে পৌঁছে ধানের শীষের পক্ষে সমর্থন চাইতে হবে এবং ভোটের দিন সবাইকে কেন্দ্রে নিয়ে আসতে হবে।

জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীন তার বক্তব্যে বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে বরগুনায় পরিবর্তনের জোয়ার বইছে। তিনি নির্বাচন পর্যন্ত সবাইকে ধৈর্য ও শৃঙ্খলা বজায় রেখে মাঠে থাকার আহ্বান জানান।

কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আমানউল্লাহ আমান তরুণ ভোটারদের উদ্দেশে বলেন, নতুন প্রজন্মের ভবিষ্যৎ রক্ষায় সঠিক সিদ্ধান্ত নিতে হবে। তিনি তরুণদের সক্রিয়ভাবে নির্বাচনী কার্যক্রমে যুক্ত হওয়ার আহ্বান জানান।

এছাড়াও জনসভায় আরও অনেক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা সবাই ধানের শীষের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সভাস্থলে উপস্থিত নেতাকর্মীদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। স্লোগান, করতালি ও সমর্থনের মধ্যদিয়ে পুরো মাঠ বারবার মুখরিত হয়ে ওঠে।

সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান শেষ হয়। নেতাকর্মীরা প্রার্থীর পক্ষে গণসংযোগ ও প্রচারণা অব্যাহত রাখার ঘোষণা দেন। বরগুনার রাজনৈতিক অঙ্গনে এ জনসভাকে নির্বাচন-পূর্ব শেষ শক্তি প্রদর্শন হিসেবে দেখছেন অনেকেই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয়

বরগুনার সম্ভাবনাকে কাজে লাগাতে ধানের শীষে ভোট দিন – নির্বাচনি শেষ জনসভায় নেতৃবৃন্দ

আপডেট সময় ১০:১২:৩২ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬