ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত খনিতে ঢুকে ১৪ জনের মৃত্যু আউটসোর্সিং ঠিকাদার প্রথা বাতিল না হলে শ্রমিকদের অধিকার নিশ্চিত হবে না: শিমুল বিশ্বাস মির্জাপুরে নবাগত ইউএনও হিসেবে জহিরুল আলমের যোগদান ৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর আদিতমারীতে সার আইন লঙ্ঘনে ২ ব্যবসায়ীকে জরিমানা ৫ মাদরাসায় শতভাগ ফেল করায় সিসিটিভিকে দায়ী করলেন অধ্যক্ষ কম্ব্যাট পাইলট হয়ে দেশ ও জাতির সেবা করতে চায় জুয়ারিয়া ১৮ আগস্ট থেকে কুমিল্লায় মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান, ‘কাউকে ছাড় নয়’ ধামরাইয়ে রাইস মিল ও ৩ মিষ্টির দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা

মঙ্গলবার ২০০ পর্যবেক্ষক নিয়ে মাঠে নামছে ইইউ

ইউরোপীয় ইউনিয়নের(ইইউ) ২৭টি সদস্য রাষ্ট্র, কানাডা, নরওয়ে এবং সুইজারল্যান্ড থেকে আগত মোট ২০০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক পূর্ণ প্রস্তুতি নিয়ে নির্বাচনের মাঠে থাকবেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) ইউরোপীয় ইউ‌নিয়ন ইলেকশন অবজারবেশন মিশন বাংলা‌দেশ ২০২৬ এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

বার্তায় জানা‌নো হয়, বর্তমানে সব স্বল্পমেয়াদী পর্যবেক্ষককে নির্বাচনের দিনের কার্যক্রম, ভোট গণনা এবং ফলাফলের তালিকা কীভাবে পর্যবেক্ষণ করতে হবে সে সম্পর্কে ঢাকায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আগামীকাল সারাদেশে সব পর্যবেক্ষক মোতায়েন করা হবে।

ইউরোপ থেকে ৯০ জন স্বল্পমেয়াদী পর্যবেক্ষক এসেছেন। এছাড়া ইইউ কূটনৈতিক মিশন ও সহযোগী দেশগুলো থেকে আরও ৩৫ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক যুক্ত হওয়ায় ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষণের পরিধি আরও বেড়েছে। ১১ জন বিশ্লেষকের একটি মূল দল গত বছরের ডিসেম্বর থেকে দেশজুড়ে অবস্থান করছে। পাশাপাশি, জানুয়ারির মাঝামাঝি থেকে দেশের ৬৪টি জেলায় ৫৬ জন দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

নির্বাচনের দিন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পর্যবেক্ষকরা দেশের শহর ও গ্রামের বিভিন্ন ভোটকেন্দ্রে উপস্থিত থেকে ভোটদান প্রক্রিয়া, ভোট গণনা এবং ফলাফল তৈরির কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করবেন। ১৪ ফেব্রুয়ারি প্রধান পর্যবেক্ষক ইভার ইজাবস ঢাকায় সংবাদ সম্মেলনে মিশনের প্রাথমিক ফলাফল উপস্থাপন করবেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা

মঙ্গলবার ২০০ পর্যবেক্ষক নিয়ে মাঠে নামছে ইইউ

আপডেট সময় ০৫:১৩:০৭ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬