ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্ত্রী-সন্তান রেখে কলেজছাত্রীকে নিয়ে হাসপাতালে রাত কাটান কারারক্ষী ওয়াজেদ আলী সাইবার আইনে গুজব-মানহানির ধারা সুনির্দিষ্ট করার সুপারিশ উন্নয়ন সহযোগীদের পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন, ১০ উদ্যোক্তাকে যুব ঋণ দিলেন প্রতিমন্ত্রী ইবিতে জমিয়তে তালাবায়ে আরাবিয়ার ৯৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন বিশ্বজুড়ে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় খুন পাঁচ নারী : জাতিসংঘ ১৩ কোটি টাকার অবৈধ সম্পদ, সাবেক এমপি রিমনের হাজার কোটি টাকার লেনদেন শ্রীবরদী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক আইনি লড়াইয়ে মরক্কোর কাছে শিরোপা হারাচ্ছে সেনেগাল? ভারতের হত্যা মামলায় নামের ভুলে ১৮ বছর কারাভোগ, চার সপ্তাহের প্যারোলে মুক্ত বাদল ফরাজী আ.লীগ এখন ‘হিডেন কনটেন্ট ক্রিয়েটর’: হাসনাত আব্দুল্লাহ

বাণিজ্যমেলায় অংশ নিচ্ছে ১০ দেশের ১৭ প্রতিষ্ঠান

এবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় ১০টি দেশের ১৭টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

শনিবার (৩১ ডিসেম্বর) পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বাণিজ্যমেলার উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। টিপু মুনশি বলেন, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আমাদের দেশীয় ও আন্তর্জাতিক বাণিজ্যক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ মেলা শুধুমাত্র লাভের উদ্দেশে আয়োজন করা হয় না। গতবছরও এ মেলায় দুইশত কোটি টাকা মূল্যের পণ্য রপ্তানির স্পট আদেশ পাওয়া গেছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, স্থায়ী এক্সিবিশন সেন্টার একটু দূরে হলেও মেলায় অংশগ্রহণকারী ক্রেতা-বিক্রেতাদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। এ মেলার মাধ্যমে আমাদের তৈরি পণ্য দেশি-বিদেশি সবার কাছে তুলে ধরার সুযোগ পাই। ক্রেতারাও দেশি-বিদেশি পণ্যের মধ্যে তুলনা করার সুযোগ পান। এতে পণ্যের মানও উন্নত হয়।

তিনি বলেন, বাংলাদেশের তৈরি পণ্য আন্তর্জাতিক বাজারে তুলে ধরাই এ আন্তর্জাতিক বাণিজ্য মেলার মূল উদ্দেশ্য। আমাদের পণ্যের মান উন্নত ও মূল্য কম হওয়ার কারণে প্রতি বছর রপ্তানি বাড়ছে। গত বছরও রপ্তানির লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের পাশাপাশি আরও ১০টি পণ্য রপ্তানি বৃদ্ধির বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে আইসিটি আমাদের জন্য খুবই সম্ভাবনাময় পণ্য। অল্পদিনের মধ্যে এ খাতের রপ্তানি ৪-৫ বিলিয়ন মার্কিন ডলার আশা করছি। লাইট ইঞ্জিনিয়ারিং পণ্যের চাহিদাও বাড়ছে বিশ্ববাজারে। সব মিলিয়ে আমাদের রপ্তানি বাড়ছে।

টিপু মুনশি আরও বলেন, মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। তবে সাপ্তাহিক বন্ধের দিন রাত ১০টা পর্যন্ত মেলা চলবে। এবার মেলায় প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য ৪০ টাকা এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য ২০ টাকা। মেলার টিকিট অনলাইনে ক্রয় করলে ৫০ শতাংশ ছাড়ের সুযোগ থাকবে। এছাড়াও মেলায় প্রায় এক হাজার গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাসহ বিদেশি প্রতিষ্ঠানের জন্য ১৭টি প্যাভিলিয়ন, মিনি প্যাভিলিয়ন ও স্টল রয়েছে। দেশি ও বিদেশি প্রতিষ্ঠানের জন্য দুটি হলের বাইরে মিলে মোট ৩৩১টি স্টল, প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়ন রয়েছে।

সংবাদ সম্মেলনে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান এ এইচ এম আহসান, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাফিজুর রহমান ও অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আব্দুর রহিম উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী-সন্তান রেখে কলেজছাত্রীকে নিয়ে হাসপাতালে রাত কাটান কারারক্ষী ওয়াজেদ আলী

বাণিজ্যমেলায় অংশ নিচ্ছে ১০ দেশের ১৭ প্রতিষ্ঠান

আপডেট সময় ১২:২২:৩৫ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩