ঢাকা ০২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক ধামরাইয়ের ঐতিহাসিক রথযাত্রার উদ্বোধনে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন চীফ হুইপ ফ্যাসিস্ট আমলে শাহিন চেয়ারম্যানের সহযোগী হয়ে কেরানীগঞ্জে ব্যাপক ঘুষ দুর্নীতির অভিযোগ ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা রক্ষা করতে হবে : পবিপ্রবি উপাচার্য বড়লেখায় জমি বিরোধ মামলা তুলে নিতে হুমকি ও হয়রানির অভিযোগ রঞ্জু মিয়ার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ধামইরহাটে ওড়না প্যাঁচানো অবস্থায় গাছের ডাল থেকে এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ফুটবলার মেসি-কেইন কেন ওমর সানিকে চাবুক মারতেন মৌসুমী?

শাকিলের এভারেস্ট জয়ের ছবি জিতল ইউএনডিপির অ্যাওয়ার্ড

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মর্যাদাপূর্ণ ডিজিটাল কমিউনিকেশন অ্যাওয়ার্ড জিতেছে ইকরামুল হাসান শাকিলের এভারেস্ট জয়ের ছবি। বিশ্বের বিভিন্ন দেশের ইউএনডিপি অফিসের সঙ্গে প্রতিযোগিতা করে শাকিলের ছবিটি সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস (এসডিজি) বিভাগে প্রথম স্থান অধিকার করেছে।

এ ছাড়া, ইউএনডিপি বাংলাদেশ শর্ট ভিডিও বিভাগে প্রথম স্থান এবং স্ট্র্যাটেজিক পার্টনারশিপ অ্যান্ড ডোনার এনগেজমেন্ট বিভাগে তৃতীয় স্থান অর্জন করেছে। শনিবার ইউএনডিপির ওয়েবসাইটে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সেখানে উল্লেখ করা হয়েছে, ইউএনডিপি বাংলাদেশের ইয়ুথ অ্যাডভোকেট হিসেবে প্লাস্টিক দূষণ রোধ এবং এসডিজি বাস্তবায়নে গত বছর কক্সবাজার থেকে পায়ে হেঁটে এভারেস্টের চূড়ায় আরোহণ করেন শাকিল। সাগর থেকে শিখরে— শিরোনামের এই অভিযানের মাধ্যমে তিনি পরিবেশ রক্ষার সচেতনতা ছড়িয়ে দিয়েছেন।

ইউএনডিপি বাংলাদেশের কমিউনিকেশন প্রধান মোহাম্মদ আবদুল কাইয়ূম বলেন, “শাকিলের এই ঐতিহাসিক অভিযানের সাক্ষী হতে পেরে আমরা গর্বিত। এই কাজের মাধ্যমে শাকিল তিন দেশে যৌথভাবে প্লাস্টিক দূষণ রোধে কার্যকরী বার্তা পৌঁছে দিতে সক্ষম হয়েছে।”

শাকিলের যাত্রা শুরু হয় ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি। ইনানী সমুদ্রসৈকত থেকে শুরু করে তিনি চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, সিরাজগঞ্জ, পঞ্চগড় হয়ে বাংলাদেশ পেরিয়ে ভারতে ঢোকেন। জ্বালানির ব্যবহার কমাতে সাঁতরে পেরিয়েছেন তিন কিলোমিটার যমুনা নদী। তারপর ভারত অতিক্রম করে ৩১ মার্চ তিনি পৌঁছান নেপালে। টানা ১ হাজার ৩৭২ কিলোমিটার হাঁটার পর তিনি ২৯ এপ্রিল ৬৪ দিনে পৌঁছে যান এভারেস্ট বেসক্যাম্পে।
৬ মে তিনি রোটেশনে বের হয়ে ক্যাম্প–৩ পর্যন্ত যান এবং ১০ মে আবার বেসক্যাম্পে ফিরে আসেন। এরপর ১৬ মে থেকে চূড়ায় ওঠার চূড়ান্ত অভিযান শুরু করেন। একে একে ক্যাম্প–২, ক্যাম্প–৩ এবং ক্যাম্প–৪ অতিক্রম করে অবশেষে ১৯ মে নেপাল সময় ভোর সাড়ে ছয়টায় এভারেস্টের শীর্ষে পা রাখেন শাকিল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয়

শাকিলের এভারেস্ট জয়ের ছবি জিতল ইউএনডিপির অ্যাওয়ার্ড

আপডেট সময় ১০:০১:৪৬ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬