ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক ধামরাইয়ের ঐতিহাসিক রথযাত্রার উদ্বোধনে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন চীফ হুইপ ফ্যাসিস্ট আমলে শাহিন চেয়ারম্যানের সহযোগী হয়ে কেরানীগঞ্জে ব্যাপক ঘুষ দুর্নীতির অভিযোগ ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা রক্ষা করতে হবে : পবিপ্রবি উপাচার্য বড়লেখায় জমি বিরোধ মামলা তুলে নিতে হুমকি ও হয়রানির অভিযোগ রঞ্জু মিয়ার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ধামইরহাটে ওড়না প্যাঁচানো অবস্থায় গাছের ডাল থেকে এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ফুটবলার মেসি-কেইন কেন ওমর সানিকে চাবুক মারতেন মৌসুমী?

চরভদ্রাসন হাইস্কুলের মাঠ যেনো নর্দমার আতুরঘর 

ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার চরভদ্রাসন হাইস্কুলের মাঠ দিন দিন নর্দমার আতুরঘরে পরিনত হচ্ছে।চরভদ্রাসন বাজারের বর্জ্য ফেলানোর বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় বাজারে হোটেলগুলোর বর্জ্য, মুরগী দোকানের বর্জ্যগুলো হাইস্কুলের পুকুরের পারে ফেলানো হয়।দীর্ঘদিন বর্জ্যগুলো  পুকুরের পারে ফেলানো কারনে মাঠের একপাশে বর্জ্য ভরে যায়। এতে যেমন পরিবেশ দূষিত হচ্ছে তেমনি স্কুলের কোমলমতি ছাত্র ছাত্রীদের স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে। এই মাঠের সাথে একটি প্রাথমিক বিদ্যালয় ও ১টি হাইস্কুল রয়েছে। বর্জ্যর দুর্গন্ধের কারনে মাঠের পাশে ব্যবসায়ীরা খুবই অতিষ্ঠ।
মাঠটিতে বর্জ্য সংস্কার না করার ফলে খেলাধুলা করার সম্পূর্ণ অনুপযোগী হয়ে পরে। চরভদ্রাসনের একজন সাবেক খেলোয়াড় ওয়াসিম বলেন,এই হাইস্কুলের মাঠে একসময় বড় বড় টুর্নামেন্ট হত কিন্তুু বর্তমান অবস্থা দেখলে খুবই কষ্ট লাগে।
 সিনিয়র এক খেলোয়াড় আমির আমাকে বলেন, এই মাঠে খেলাধূলা করা সম্পূর্ণ অনুপযোগী।কিন্তুু এলাকার তরুন ছেলেদের মাদক থেকে দূরে রাখার জন্য এই নর্দমার পাশে ভলিবল খেলা চালু রেখেছি। যখন জোরে বাতাস আসে তখন দুর্গন্ধে এখানে থাকায় কষ্ট হয়ে যায়। বাজার মুরগী ও হোটেল  ব্যবসায়ীদের বর্জ্যগুলো মাঠে ফেলতে নিষেধ করা সত্বেও আমাদের কথায় কোনো কর্নপাতই করে না।
আরেক খেলোয়াড়  মিরাজ  বলেন,বেশ কয়েকবার এই বর্জ্যর স্থানে আগুন লাগছে। পরে ফায়ার সার্ভিসে খবর দিয়ে আগুন নেভানো হয়।অতিসত্বর কোনো ব্যবস্থা না নিলে বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে।
সরেজমিনে দেখে বলা যায়  মাঠটি একটি নর্দমার আতুরঘর।এই মাঠটি সংস্কার করা এখন চরভদ্রাসন বাসীর প্রানের দাবি। এই বিষয়ে হাইস্কুলে প্রধান শিক্ষকের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও যোগাযোগ করার সম্ভব হয় নি।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয়

চরভদ্রাসন হাইস্কুলের মাঠ যেনো নর্দমার আতুরঘর 

আপডেট সময় ০১:০৭:০৬ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬