ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক ধামরাইয়ের ঐতিহাসিক রথযাত্রার উদ্বোধনে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন চীফ হুইপ ফ্যাসিস্ট আমলে শাহিন চেয়ারম্যানের সহযোগী হয়ে কেরানীগঞ্জে ব্যাপক ঘুষ দুর্নীতির অভিযোগ ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা রক্ষা করতে হবে : পবিপ্রবি উপাচার্য বড়লেখায় জমি বিরোধ মামলা তুলে নিতে হুমকি ও হয়রানির অভিযোগ রঞ্জু মিয়ার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ধামইরহাটে ওড়না প্যাঁচানো অবস্থায় গাছের ডাল থেকে এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ফুটবলার মেসি-কেইন কেন ওমর সানিকে চাবুক মারতেন মৌসুমী?

জাতীয় পার্টি রংপুরের মানুষকে অবহেলা করেছে, এবার একটি আসনও পাবে না: বিএনপি প্রার্থী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর-৩ সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণা জোরদার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এরই ধারাবাহিকতায় রংপুর সদর উপজেলায় দলের মনোনীত প্রার্থীর উদ্যোগে একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার ৭ই ফেব্রুয়ারী সন্ধ্যা সাড়ে ৭টায় সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত এ জনসভায় স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন ওয়ার্ডের বিপুল সংখ্যক ভোটার অংশগ্রহণ করেন।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মনোনীত প্রার্থী শামসুজ্জামান সামু বলেন, বিএনপি গণমানুষের দল। গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে।
তিনি বলেন, দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে রংপুর-৩ আসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় তিনি জাতীয় পার্টির সমালোচনা করে বলেন, এ দল রংপুরের মানুষকে অবহেলা করেছে এবং আসন্ন নির্বাচনে তারা একটি আসনও পাবে না বলে মন্তব্য করেন। পাশাপাশি জামায়াতে ইসলামীর সমালোচনা করে বলেন, যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা কীভাবে জনগণের কাছে ভোট চাইতে পারে—তা জনগণই বিবেচনা করবে।
রংপুরের উন্নয়ন ও স্বার্থ রক্ষায় ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করে তিনি ভোটের দিন সকালে শান্তিপূর্ণ পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের অনুরোধ জানান। একই সঙ্গে কেউ যেন জাল ভোট দিতে না পারে—সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
পথসভায় সভাপতিত্ব করেন মমিনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আরিফুল ইসলাম রাজন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর সদর উপজেলা বিএনপির সভাপতি মাসুদ রানা ও সাধারণ সম্পাদক আমজাদ হোসেন। সভা সঞ্চালনা করেন মমিনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব লাজু মিয়া, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান প্রামাণিকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভাপতির বক্তব্যে আরিফুল ইসলাম রাজন বলেন, গুজবে কান না দিয়ে ভোটের মাধ্যমে সত্য ও ন্যায়ের পক্ষে রায় দিতে হবে। সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে জনসভাটি শেষ হয়।
বক্তারা বলেন, বিএনপি দেশের একটি বৃহৎ রাজনৈতিক দল। দলটিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানো হচ্ছে। এসব বিষয়ে সতর্ক থেকে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তারা।
নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই রংপুর-৩ আসনে নির্বাচনী প্রচারণার গতি বাড়ছে। বিএনপির এ জনসভায় ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয়

জাতীয় পার্টি রংপুরের মানুষকে অবহেলা করেছে, এবার একটি আসনও পাবে না: বিএনপি প্রার্থী

আপডেট সময় ১২:১০:১৮ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬