বিগত তিনটি নির্বাচনে দেশের সাধারন সম্পাদক ভোট দিতে পারে নাই৷ সাধারন ভোটাররা অধির আগ্রহে আছে আগামী ১২ তারিখ ধানের শীষে ভোট দিতে৷ তরুন প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের পক্ষে দিবে৷ আর তাদের রায় নিয়ে আগমী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল ভোটে দেশ গড়ার দায়িত্ব নিবে৷ শহীদ জিয়ার স্বপ্নে এবং বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন৷ তাই আসুন সবাই মিলে ঐক্য গঠনের মাধ্যমে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র ক্ষমতায় আনী৷ তবেই তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে ইনশাআল্লাহ৷ শুক্রবার কুমিল্লা ৫ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী কুমিল্লা দঃ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাজী জসিম উদ্দিন ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী পথ সভায় এ সব কথা বলেন৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তফাক মিয়া, কুমিল্লা দঃ জেলা বিএনপির সহ সভাপতি আমিরুল জামান আমির, কুমিল্লা দঃ জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক হাজী মামুন হুদা মামুন, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শাহ আলম খোকন, বুড়িচং উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ কবির আহাম্মদ, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমির হোসেন, সহ-সভাপতি মোঃ মহসিন কবির সরকার, সাবেক সাধারণ সম্পাদক সরকার জহিরুল হক মিঠুন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, এড. মনিরুল হক সরকার, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান রিপন ভূইয়া, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ খাইরুল আলম মিঠু, সদস্য মোঃ মাসুকুল ইসলাম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা হক পপি, শ্রমীক দলের সভাপতি মোঃ আবু কাউছারসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ৷
সংবাদ শিরোনাম ::
তরুন প্রজন্মের রায় নিয়ে তারেক রহমান এ দেশের প্রধান মন্ত্রী হবেন : হাজী জসিম উদ্দিন
-
পারভেজ আলম - আপডেট সময় ০৭:০৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
- ৬২২ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ






















