ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক ধামরাইয়ের ঐতিহাসিক রথযাত্রার উদ্বোধনে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন চীফ হুইপ ফ্যাসিস্ট আমলে শাহিন চেয়ারম্যানের সহযোগী হয়ে কেরানীগঞ্জে ব্যাপক ঘুষ দুর্নীতির অভিযোগ ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা রক্ষা করতে হবে : পবিপ্রবি উপাচার্য বড়লেখায় জমি বিরোধ মামলা তুলে নিতে হুমকি ও হয়রানির অভিযোগ রঞ্জু মিয়ার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ধামইরহাটে ওড়না প্যাঁচানো অবস্থায় গাছের ডাল থেকে এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ফুটবলার মেসি-কেইন কেন ওমর সানিকে চাবুক মারতেন মৌসুমী?

খুলনায় নির্বাচনী আমেজ : কয়রায় কাল জামায়াতের বিশাল জনসভা

​ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনার কয়রা-পাইকগাছা (খুলনা-৬) আসনে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। এই আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদের সমর্থনে  রবিবার (৮ ফেব্রুয়ারি) কয়রা মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক বিশাল জনসভার ডাক দিয়েছে উপজেলা জামায়াতে ইসলামী। এই সমাবেশকে কেন্দ্র করে পুরো উপজেলায় এখন উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক প্রস্তুতি চলছে। ​সরেজমিনে গিয়ে দেখা গেছে, মদিনাবাদ স্কুল মাঠে বিশালাকৃতির মঞ্চ তৈরির কাজ শেষ পর্যায়ে। নারী ও পুরুষদের জন্য পৃথক বসার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশ ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা; আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ইতোমধ্যে সভাস্থল পরিদর্শন করেছেন।
​আগামীকাল বেলা ৩টায় শুরু হতে যাওয়া এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক ও খুলনা ০৬ কয়রা – পাইকগাছা জামায়াতের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। প্রধান বক্তা হিসেবে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম এবং বিশেষ বক্তা হিসেবে চাকসু ভিপি ইব্রাহিম হোসেন ও জাকসু জিএস মাজহারুল ইসলামের বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এছাড়া সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ শাহ মোহাঃ রুহুল কুদ্দুসসহ স্থানীয় ও জেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। ​মহেশ্বরীপুর ইউনিয়ন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও জ্যেষ্ঠ সাংবাদিক এম আইউব জানান, সমাবেশ সফল করতে প্রতিটি ইউনিয়নে মাইকিং, গণসংযোগ ও লিফলেট বিতরণ চলছে। দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।​কয়রা উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান বলেন: ​”আমরা আশা করছি আগামীকালের জনসভা একটি বিশাল জনসমুদ্রে পরিণত হবে। সাধারণ মানুষের মধ্যে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তারই প্রতিফলন দেখা যাবে এই জনসভায়। জেলা ও উপজেলার নেতাকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।” ​নির্বাচনী এই শোডাউনকে কেন্দ্র করে খুলনার রাজনৈতিক মহলে নতুন করে মেরুকরণ শুরু হয়েছে। স্থানীয়রা মনে করছেন, দীর্ঘ বিরতির পর এমন বড় জমায়েত নির্বাচনী মাঠে বিশেষ গুরুত্ব বহন করবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয়

খুলনায় নির্বাচনী আমেজ : কয়রায় কাল জামায়াতের বিশাল জনসভা

আপডেট সময় ০৬:১৬:২৫ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬