ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক ধামরাইয়ের ঐতিহাসিক রথযাত্রার উদ্বোধনে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন চীফ হুইপ ফ্যাসিস্ট আমলে শাহিন চেয়ারম্যানের সহযোগী হয়ে কেরানীগঞ্জে ব্যাপক ঘুষ দুর্নীতির অভিযোগ ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা রক্ষা করতে হবে : পবিপ্রবি উপাচার্য বড়লেখায় জমি বিরোধ মামলা তুলে নিতে হুমকি ও হয়রানির অভিযোগ রঞ্জু মিয়ার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ধামইরহাটে ওড়না প্যাঁচানো অবস্থায় গাছের ডাল থেকে এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ফুটবলার মেসি-কেইন কেন ওমর সানিকে চাবুক মারতেন মৌসুমী?

এশিয়ান টিভির চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের মো. লিয়াকত আলী খাঁন মুকুল

দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল।

গত ২৬ জানুয়ারি এশিয়ান টেলিভিশন কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের এক সভায় সর্বসম্মতিক্রমে তাকে এই পদে নির্বাচিত করা হয়। সভায় এশিয়ান টিভির নীতিনির্ধারণী ও ভবিষ্যৎ পথচলা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয় এবং বোর্ড সদস্যরা মো. লিয়াকত আলী খাঁন মুকুলের বলিষ্ঠ নেতৃত্বের ওপর আস্থা প্রকাশ করেন।

ব্যবসায়িক অঙ্গনের পরিচিত মুখ মো. লিয়াকত আলী খাঁন মুকুল কেবল আবাসন খাতেই নয়, গণমাধ্যম জগতেও প্রভাবশালী ভূমিকা পালন করে আসছেন।

দেশের আবাসন খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান রূপায়ণ গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান।
তিনি জনপ্রিয় জাতীয় দৈনিক ‘দেশ রূপান্তর’ এবং ‘দেশ রেডিও’-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন ‘অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স’ (অ্যাটকো)-এর নির্বাচিত পরিচালক।

এশিয়ান টেলিভিশনের পরিচালনা পর্ষদের সদস্যরা আশা প্রকাশ করেন যে, তার দীর্ঘ অভিজ্ঞতা ও সৃজনশীল নেতৃত্বের মাধ্যমে এশিয়ান টেলিভিশন আরও উচ্চতায় পৌঁছাবে এবং বস্তুনিষ্ঠ সংবাদ ও মানসম্মত বিনোদন প্রচারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখবে।

নবনির্বাচিত চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল এশিয়ান টেলিভিশনকে আধুনিক ও সময়োপযোগী করে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয়

এশিয়ান টিভির চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের মো. লিয়াকত আলী খাঁন মুকুল

আপডেট সময় ০৪:৩১:৩৮ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬