গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের বানিয়ারচর ক্যাথলিক মিশনের হল রুমে ৬ ফেব্রুয়ারী শুক্রবার গুল সামারিটান পার্টনাশীপের আয়োজন এবং সম্প্রীতি এইড ফাউন্ডেশনের সহায়তায় প্রকৃতি ও পরিবেশ রক্ষার উপর যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রীতি এইড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সুভারজ্ঞন সিকদারের সভাপতিত্বে এবং মাসুম বিল্লাহ সোহাগের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বানিয়ারচর ক্যাথলিক মিশনের ফাদার ডেভিড ঘরামী। বিশেষ অতিথি ছিলেন মুকসুদপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম,যুগ্ম সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন,দপ্তর সম্পাদক পরেশ বিশ্বাস,ত্রুীড়া সম্পাদক মোহাম্মদ বাবুল হোসেন, সেন্ট মাইকেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রেমানন্দ হালদার ও সম্প্রীতি এইড ফাউন্ডেশনের উপ-সহকারী কমি: মেডিকেল অফিসার ডা: পিংকি মন্ডল প্রমূখ। যুব সম্মেলনে জলিরপাড়,কলিগ্রাম ও বানিয়ারচর এলাকার কলেজ ও বিভিন্ন বিদ্যালয়ের প্রায় ১৩০/ ১৫০ জন শিক্ষার্থীরা অংশ নেন।
সংবাদ শিরোনাম ::
মুকসুদপুরে প্রকৃতি ও পরিবেশ রক্ষায় যুব সম্মেলন
-
মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি - আপডেট সময় ০২:১০:১৯ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
- ৬১২ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ






















