ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অল্প সময়েই গড়েছেন অবৈধ সম্পদের পাহাড়, বিদেশে গিয়ে আর ফেরেন না রাজউকের কর্মকর্তারা সিলেটে এনআরবি ব্যাংকে বিএডিসির ৭৫ কোটি টাকার আমানতে অনিয়মের অভিযোগ, তদন্তে বাংলাদেশ ব্যাংক ১২ লাখ টাকা ভ্যাট ফাঁকি দেওয়ায় নিউজিল্যান্ড ডেইরিকে কারণ দর্শানোর নোটিশ এনবিআরের পাসপোর্ট কর্মকর্তা আইয়ুব আলী ও স্ত্রীর বিরুদ্ধে ৪০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ আত্রাইয়ে প্রয়াত বিএনপি নেতা বেশারতুল্যার শোকসভা অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে একই সঙ্গে দুই শিশুর মৃত্যু মুরাদনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা-ভাঙচুর, ইউপি সদস্যসহ আহত ৬ ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি প্রকাশ করল প্রধানমন্ত্রীর কার্যালয় অবৈধ বালু উত্তোলনের খবর প্রকাশ করায় গঙ্গাচড়ায় সাংবাদিকের ওপর হামলা গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

বিমানে হৃতিক-কারিনার ‘ঘনিষ্ঠতা’, কী ঘটেছিল আসলে?

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৭১ বার পড়া হয়েছে

বলিউড তারকা হৃতিক রোশন ও কারিনা কাপুরের পুরোনো প্রেমের গুঞ্জন নিয়ে আবারও চর্চা শুরু হয়েছে। এক সময় প্রচার হয়েছিল, বিমানের ভেতর হৃতিক ও কারিনাকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে। তবে তৎকালীন সময়েই এই খবরকে ‘ভিত্তিহীন’ দাবি করে কড়া জবাব দিয়েছিলেন হৃতিকের বাবা ও নির্মাতা রাকেশ রোশন।

ক্যারিয়ারের শুরুর দিকে হৃতিক ও কারিনা বেশ কিছু জনপ্রিয় সিনেমায় জুটি বেঁধে কাজ করেন। সেই সূত্র ধরেই তাদের প্রেমের খবর বিনোদন জগতে আলোচনার খোরাক জোগায়। একটি নামী ম্যাগাজিনে দাবি করা হয়, বিমানে ভ্রমণের সময় তারা একে অপরের খুব ঘনিষ্ঠ ছিলেন। খবরটি সেই সময় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছিল।

দীর্ঘদিন পর সেই বিতর্ক সামনে এলে রাকেশ রোশনের বক্তব্যটি নতুন করে আলোচনায় আসে। সে সময় তিনি বলেছিলেন, যিনি এই খবরটি লিখেছেন, তিনি জানতেন না যে হৃতিক ও কারিনা লন্ডনে একটি সিনেমার শুটিংয়ের জন্য গিয়েছিলেন। সেই শুটিং সেটে আমিও তাদের সারপ্রাইজ দিতে গিয়েছিলাম। ফলে পুরো খবরটি যে ভুয়া, তা পরিষ্কার।

পরিবার ও স্ত্রীর প্রতি নিজের দায়বদ্ধতার কথা জানিয়ে হৃতিক রোশনও সে সময় মুখ খুলেছিলেন। তিনি জানিয়েছিলেন, তার পরিবার ও তৎকালীন স্ত্রী তাকে পুরোপুরি বিশ্বাস করেন। তাই এই ধরনের ভিত্তিহীন খবরকে তারা গুরুত্ব দেন না। তবে বিষয়টিতে কারিনার নাম জড়িয়ে পড়ায় তিনি খারাপ লাগার কথা জানিয়েছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অল্প সময়েই গড়েছেন অবৈধ সম্পদের পাহাড়, বিদেশে গিয়ে আর ফেরেন না রাজউকের কর্মকর্তারা

বিমানে হৃতিক-কারিনার ‘ঘনিষ্ঠতা’, কী ঘটেছিল আসলে?

আপডেট সময় ০৭:৩৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬