ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘তথ্য দিন, অপরাধ দমনে ব্যবস্থা নেব’-তারাগঞ্জের নবাগত ওসি ইজার উদ্দিন কলাগাছিয়ায় মহিষ উদ্ধারকে কেন্দ্র করে ছাত্রদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ শিবগঞ্জ সীমান্তে ৪০ ভারতীয় চোরাই মোবাইলসহ যুবক আটক কর্মসংস্থান প্রকল্পে ৩ হাজার কোটি টাকা লুটের অভিযোগ, তালিকায় ছাত্রলীগ নেতাকর্মী পতেঙ্গা সৈকতে পার্কিংয়ের নামে চাঁদাবাজি, বিএনপি নেতা ও টিআই সেলিমের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ বিএডিসির ডিডি দীপকের বিরুদ্ধে সম্পদ অর্জন ও প্রকল্পে অনিয়মের অভিযোগ অল্প সময়েই গড়েছেন অবৈধ সম্পদের পাহাড়, বিদেশে গিয়ে আর ফেরেন না রাজউকের কর্মকর্তারা সিলেটে এনআরবি ব্যাংকে বিএডিসির ৭৫ কোটি টাকার আমানতে অনিয়মের অভিযোগ, তদন্তে বাংলাদেশ ব্যাংক ১২ লাখ টাকা ভ্যাট ফাঁকি দেওয়ায় নিউজিল্যান্ড ডেইরিকে কারণ দর্শানোর নোটিশ এনবিআরের পাসপোর্ট কর্মকর্তা আইয়ুব আলী ও স্ত্রীর বিরুদ্ধে ৪০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ

১২ লাখ টাকা ভ্যাট ফাঁকি দেওয়ায় নিউজিল্যান্ড ডেইরিকে কারণ দর্শানোর নোটিশ এনবিআরের

ভ্যাট ফাঁকির অভিযোগে নারায়ণগঞ্জের ভুলতায় অবস্থিত নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেডকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে এনবিআরের ভ্যাট বিভাগের বৃহৎ করদাতা ইউনিট।

প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে চলতি বছরের জুন পর্যন্ত সময়ে ১১ লাখ ৭৮ হাজার ৬২৩ টাকা অনাদায়ি মূল্য সংযোজন কর বা ভ্যাট পরিশোধের জন্য গত ২৭ সেপ্টেম্বর নোটিশ জারি করা হয়েছে বলে জানা গেছে।

এনবিআর সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা ঠিকানার নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেডের ফেব্রুয়ারি ২০২৫ থেকে জুন ২০২৫ মেয়াদে এবং জুলাই ২০২৫ থেকে জুন ২০২৬ মেয়াদে বিভিন্ন ক্যাটাগরিতে মূসক না দেওয়ার বিষয়টি উঠে আসে।

নথিপত্র বিশ্লেষণে দেখা যায়, ফেব্রুয়ারি ২০২৫ থেকে জুন ২০২৫ মেয়াদের মশলা বিক্রয়ের বিপরীতে অব্যাহতিপ্রাপ্ত সুবিধা ও অন্যান্য হিসাবের পর অপরিশোধিত মূসকের পরিমাণ দাঁড়ায় ২ লাখ ২৬ হাজার ২১১ টাকা। আর দ্বিতীয় মেয়াদ জুলাই ২০২৫ থেকে জুন ২০২৬ পর্যন্ত কোম্পানিটির অপরিশোধিত মূসক বা ভ্যাটের পরিমাণ দাঁড়ায় ৯ লাখ ৫২ হাজার ৪১২ টাকা। সব মিলিয়ে প্রতিষ্ঠানটির কাছ থেকে ১১ লাখ ৭৮ হাজার ৬২৩ টাকা অনাদায়ি ভ্যাট আদায়ের লক্ষ্যে নোটিশ জারি করেছে এলটিইউ-ভ্যাট। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৭৩, ৪৫ ও ১৬০-এর অধীনে ওই নোটিশ দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, নোটিশ জারির ১৫ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর জবাব দাখিলের অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে আগামী ২৭ অক্টোবর ব্যক্তিগত শুনানির জন্য প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক বা মনোনীত প্রতিনিধিকে উপস্থিত থাকতে বলা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে শুনানিতে অংশ না নিলে বা লিখিত জবাব না দিলে নথিপত্রে থাকা দলিলের ভিত্তিতে একতরফা চূড়ান্ত সিদ্ধান্ত এবং জরিমানা আরোপের আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘তথ্য দিন, অপরাধ দমনে ব্যবস্থা নেব’-তারাগঞ্জের নবাগত ওসি ইজার উদ্দিন

১২ লাখ টাকা ভ্যাট ফাঁকি দেওয়ায় নিউজিল্যান্ড ডেইরিকে কারণ দর্শানোর নোটিশ এনবিআরের

আপডেট সময় ০৪:২৭:১৮ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬