ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল

পোস্টাল ভোটের ফল নিয়ে যা জানাল ইসি

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৩:৪৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭৩২ বার পড়া হয়েছে

বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টাল ভোটের ফলাফল নিয়ে ছড়ানো বিভ্রান্তিমূলক প্রচারণার বিষয়ে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি পোস্টাল ভোট কখন গণনা করা হবে এবং সে ফল কখন জানা যাবে সেটিও জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ইসি জানায়, ‘বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্টাল ভোটের ফলাফল সংক্রান্ত নানা ধরনের বিভ্রান্তিমূলক অপপ্রচারের প্রসঙ্গে জানানো যাচ্ছে যে, পোস্টাল ব্যালট পেপার নির্বাচনের দিন বিকাল সাড়ে ৪ টার পরে নিয়মিত ভোট গণনার সময় একই সাথে গণনা করা হবে। উল্লেখিত সময়সীমার পূর্বে ভোটের ফলাফল জানার কোন সুযোগ নেই।’

‘অতএব, এ সংক্রান্ত যেকোন ধরনের মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য জনসাধারণকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে’, বলা হয় ইসির বিজ্ঞপ্তিতে।

সে লক্ষ্যে প্রবাসী ভোটার ও দেশের অভ্যন্তরের তিন শ্রেনীর ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেন ১৫ লাখ ৩৩ হাজার ভোটার।

ইতিমধ্যেই প্রবাসী ভোটাররা পোস্টাল ব্যালটে ভোট প্রদান করেছেন। দেশের ভেতরে ভোটের দায়িত্বে নিয়োজিত সরকারি চাকরিজীবি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কয়েদীরা পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন।

গত ২৭ জানুয়ারি ইসি জানায়, ৪ লাখ ৯৩ হাজার ৯২০ জন প্রবাসী ভোটার ভোট দেওয়া সম্পন্ন করেছেন।

আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ইসি জানিয়েছে, পৌনে ৪ লাখ প্রবাসীর ভোট ইতিমধ্যে দেশে পৌঁছেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

পোস্টাল ভোটের ফল নিয়ে যা জানাল ইসি

আপডেট সময় ০৩:৪৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬