ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রিগ টেন্ডারে অনিয়ম ও জালিয়াতির অভিযোগে আলোচনায় বাপেক্স দক্ষিণ ভারতে ভারী বৃষ্টি ও বন্যায় ১৪ জনের মৃত্যু লক্ষ্মীপুরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, দুই প্রতিষ্ঠানে জরিমানা এবার ফিফার বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামছে উয়েফা নিরাপদ অভিবাসনে আইওএমের সহযোগিতা চাইলো বাংলাদেশ বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল আর্জেন্টাইন খেলোয়াড়দের নতুন তথ্য ফাঁস রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর সহায়তায় অস্ট্রেলিয়ার ২৫.২৫ মিলিয়ন ডলারের অনুদান ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী গণপিটুনিতে চোরের মৃত্যু, পাল্টা হামলায় আহত ৩

শীতে ঠোঁট ফাটা দূর করার ঘরোয়া উপায়

শীতে নাকি মানুষের সৌন্দর্য কমে যায়। এটি অবশ্য মিথ্যাও নয়। কারণ রুক্ষ- শুষ্ক আবহাওয়ার প্রভাব পড়ে আমাদের ত্বকে। আর সবার আগে ক্ষতিগ্রস্ত হয় আমাদের ঠোঁট। ফাটা ঠোঁট মানে কেবল দেখতেই খারাপ লাগে তা নয়, ব্যথা ও অস্বস্তির কারণও হয়ে দাঁড়ায় এই সমস্যা।

শীতের মৌসুমে ঠোঁট ফাটার হাত থেকে রক্ষা পেতে তাই নানা উপাদান ব্যবহার করেন অনেকে। এসময় কিছু ঘরোয়া উপাদান ব্যবহার করেও ভালো রাখতে পারেন ঠোঁট। উপাদানগুলো রয়েছে আপনার বাড়িতেই। তাই বাড়তি কোনো খরচও হবে না। চলুন জেনে নেওয়া যাক শীতে ঠোঁট ফাটা দূর করার ঘরোয়া উপায়-

মধু ও অলিভ অয়েল ব্যবহার

ত্বকের যত্নে মধু কিংবা অলিভ অয়েলের ব্যবহার বেশ পুরোনো। এই দুই উপাদানের ব্যবহারে সুন্দর থাকবে আপনার ঠোঁটও। এর সঙ্গে মেশাতে হবে চিনি ও দারুচিনির গুঁড়া। মিশ্রণটি তৈরির জন্য প্রথমে নিন আধা চা চামচ দারুচিনি গুঁড়া। এবার তার সঙ্গে মেশান পরিমাণমতো মধু, অলিভ অয়েল ও চিনি। এবার ভালো করে ঠোঁটে ঘষে নিন। কিছুক্ষণ রেখে ঠোঁট ধুয়ে নিন। এরপর লিপবাম লাগিয়ে নিন।

নারিকেল তেল ও চিনি

ঠোঁট ভালো রাখতে এবং ঠোঁট ফাটা দূর করতে ব্যবহার করতে পারেন নারিকেল তেল ও চিনির স্ক্রাব। সেজন্য নিতে হবে ১ চা চামচ নারিকেল তেল আর ১ চা চামচ চিনি। এবার এই দুই উপাদান মিশিয়ে স্ক্রাব তৈরি করে নিন। ঠোঁটে আলতো হাতে ঘষে নিন। এরপর পরিষ্কার পানিতে ধুয়ে নিন। লিপবাম ব্যবহার করুন।

গোলাপ জল ব্যবহার

ত্বক সুন্দর রাখতে গোলাপজলের ব্যবহার নতুন নয়। এটি ভালো রাখে আমাদের ঠোঁটও। একটি বাটিতে অল্প নারিকেলের দুধ ও গোলাপ জল মিশিয়ে নিন। ক্লিনজার তৈরি হলে সেটি ঠোঁটে ভালোভাবে লাগিয়ে নিন। এভাবে প্রতিদিন সকালে ব্যবহার করতে পারেন।

গোলাপের পাপড়ি ব্যবহার

খানিকটা কাঁচা দুধ নিয়ে তাতে গোলাপের তাজা পাপড়ি ভিজিয়ে রাখুন কয়েক ঘণ্টা। এরপর দুধসহ পাপড়িগুলোর পেস্ট তৈরি করে নিন। মিশ্রণটি ঠোঁটে লাগিয়ে রেখে দিন কিছুক্ষণ। এরপর ঠান্ডা ও পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিন। পরিষ্কার তোয়ালে দিয়ে আলতো হাতে ঠোঁট মুখে লিপবাম লাগিয়ে নিন।

দই ও লেবুর রস

ঠোঁট ভালো রাখতে দইয়ের ব্যবহার বেশ কার্যকরী। সেজন্য আপনাকে নিতে হবে ২ চা চামচ দই ও ১ চা চামচ লেবুর রস। এবার একটি মাস্কের মতো তৈরি করতে হবে। তৈরি হলে ঠোঁটে লাগিয়ে নিন। কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে লিপবাম লাগিয়ে নিন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রিগ টেন্ডারে অনিয়ম ও জালিয়াতির অভিযোগে আলোচনায় বাপেক্স

শীতে ঠোঁট ফাটা দূর করার ঘরোয়া উপায়

আপডেট সময় ০৫:৪১:২৫ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২