ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষামন্ত্রীর কাছে যে দাবি জানালেন নওগাঁর এমপি বাংলাদেশের এলডিসি উত্তরণের সময় ৩ বছর বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা চীনের ভূমিধসে নিহত অন্তত ৮, নিখোঁজ ৩৪ নীলফামারীতে বিয়ে শেষে ফেরার পথে দুর্ঘটনা, মাইক্রোবাস খাদে পড়ে শিশুসহ নি’হ’ত ২ জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে বন্যার্তদের মাঝে তারেক রহমানের উপহারের ত্রাণ ও ওষুধ বিতরন বাড়ি ভাড়ায় সচিবকে ছাড়িয়ে গেলেন কলেজের অধ্যক্ষ পাটের ভালো দামে খুশি রাজশাহীর কৃষক ঝালকাঠি শহরে গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, হত্যার আশঙ্কা মেসির প্রশংসায় পঞ্চমুখ শাকিরা, সাফল্যের কৃতিত্ব দিলেন রোকুজ্জোকেও

এপস্টেইন ফাইলে নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৮:১৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৩৯ বার পড়া হয়েছে

সোজাসাপটা বক্তব্যের কারণে আগেও নানা সময়ে বিতর্কে জড়িয়েছেন বলিউডের পরিচালক অনুরাগ কাশ্যপ। যদিও এসব বিতর্ককে খুব একটা গুরুত্ব না দিয়ে নিজের গতিতেই চলতে দেখা গেছে তাকে। এবার কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন সংক্রান্ত নথিতে তার নাম উঠে আসায় সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

গত ৩০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ প্রায় ৩০ লাখেরও বেশি নথি প্রকাশ করার পর বিষয়টি সামনে আসে। প্রকাশিত নথিতে এপস্টেইনকে পাঠানো একাধিক ই–মেইলে অনুরাগ কাশ্যপের নাম পাওয়া গেছে। এসব ই–মেইল তিন ব্যক্তির মধ্যে আদান–প্রদান হয়েছিল, যেখানে আলোচনায় জেফরি এপস্টেইনও ছিলেন।

মেইলে এপস্টেইনের কিউবা সফরের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। সেখানে বৌদ্ধধর্ম, প্রযুক্তি ও চিকিৎসাবিষয়ক কর্মশালায় অংশ নেওয়ার সম্ভাব্য অতিথিদের তালিকায় অনুরাগ কাশ্যপের নাম উল্লেখ করা হয়।

অনুরাগ কাশ্যপের নাম উল্লেখ থাকলেও তিনি সত্যিই ওই অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন কি না, তা নিশ্চিত বা অস্বীকার কোনোটাই করা হয়নি। তাকে কেবল জনপ্রিয় ব্যক্তিত্ব বা সম্ভাব্য মূল বক্তা হিসেবে উল্লেখ করা হয়েছে।

প্রকাশিত নথিতে বিভিন্ন তারকার নামও উঠে এসেছে। তাদের মধ্যে রয়েছেন মাইকেল জ্যাকসন, অভিনেত্রী ও গায়িকা ডায়ানা রস, মার্কিন অভিনেতা ক্রিস ট্যাকার, সংগীতশিল্পী মিক জ্যাগারসহ আরও কয়েকজন।

তবে ই–মেইলে কারও নাম থাকলেই তিনি কোনো অনুষ্ঠানে অংশ নিয়েছেন বা এপস্টেইনের কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন-এমনটি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। একই সঙ্গে এপস্টেইন ও অনুরাগ কাশ্যপের একই সময়ে একই স্থানে উপস্থিত থাকার কোনো প্রমাণও পাওয়া যায়নি। এ খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনুরাগ কাশ্যপকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সূত্র: আনন্দবাজার

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষামন্ত্রীর কাছে যে দাবি জানালেন নওগাঁর এমপি

এপস্টেইন ফাইলে নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

আপডেট সময় ০৮:১৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬