ঢাকা ০১:৪১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুর্যোগ থেকে উপকূলীয় এলাকাকে রক্ষা করতে বেড়িবাঁধ নির্মাণ করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দফতরের উপপরিচালকের বিরুদ্ধে টেন্ডারে অনিয়মের অভিযোগ মহাখালীতে সওজের ২০০ কোটি টাকার সরকারি জমি ইস্টার্ন হাউজিংয়ের দখলে! পঞ্চগড়ে ইউএনওর বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ শিক্ষামন্ত্রীর কাছে যে দাবি জানালেন নওগাঁর এমপি বাংলাদেশের এলডিসি উত্তরণের সময় ৩ বছর বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা চীনের ভূমিধসে নিহত অন্তত ৮, নিখোঁজ ৩৪ নীলফামারীতে বিয়ে শেষে ফেরার পথে দুর্ঘটনা, মাইক্রোবাস খাদে পড়ে শিশুসহ নি’হ’ত ২ জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে বন্যার্তদের মাঝে তারেক রহমানের উপহারের ত্রাণ ও ওষুধ বিতরন

সুখবর পেলেন সরকারি কলেজের ২০৬ শিক্ষক

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬২৫ বার পড়া হয়েছে

দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে দেশের বিভিন্ন সরকারি কলেজের ২০৬ জন শিক্ষককে একযোগে পদোন্নতি দিয়েছে সরকার।

সোমবার (২ ফেব্রুয়ারি) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে কেউ দুটি, আবার কেউ তিনটি পদোন্নতি পেয়ে প্রভাষক থেকে অধ্যাপক হয়েছেন। এ তালিকায় ১৯৯৫ সালে পদোন্নতি পাওয়া শিক্ষকও রয়েছেন।

আত্তীকরণ বিধিমালা ২০০০ অনুযায়ী এসব শিক্ষক বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের অন্তর্ভুক্ত। তাদের ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়েছে। তবে এই ভূতাপেক্ষিক পদোন্নতি কেবল বেতন নির্ধারণের ক্ষেত্রেই গণনা করা হবে। কেউ কোনো বকেয়া প্রাপ্য হবেন না।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রশাসনিক ট্রাইব্যুনাল-১ ঢাকার গত বছরের ২৭ নভেম্বরের রায়, প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের ২০১৮ সালের ১ আগস্টের রায় ও রায় বাস্তবায়ন মামলার আদেশ প্রতিপালনের অংশ হিসেবে মামলার পিটিশনার শিক্ষকদের নির্দিষ্ট তারিখ থেকে ভূতাপেক্ষিক পদোন্নতি দেওয়া হলো। বর্তমানে কর্মরত পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকরা নিজ নিজ প্রতিষ্ঠানে ইনসিটু হিসেবে যোগদান করবেন। অন্য শিক্ষকরা প্রযোজ্যতা অনুযায়ী ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে ভূতাপেক্ষিক যোগদান করবেন।

জানা গেছে, পদোন্নতি, জ্যেষ্ঠতা ও বিধিসংক্রান্ত একাধিক মামলার রায় দীর্ঘদিন বাস্তবায়ন না হওয়ায় এসব শিক্ষকের পদোন্নতি আটকে ছিল।

এরই মধ্যে অনেক শিক্ষক অবসরে চলে গেলেও আদালতের রায়ের আলোকে তাদের ক্ষেত্রেও পদোন্নতির সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুর্যোগ থেকে উপকূলীয় এলাকাকে রক্ষা করতে বেড়িবাঁধ নির্মাণ করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

সুখবর পেলেন সরকারি কলেজের ২০৬ শিক্ষক

আপডেট সময় ০৫:৪২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬