ঢাকা ০১:১৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশখালীতে সিএনজি দুর্ঘটনায় শিশু নিহত, চালক আটক

মহেশখালীর শাপলাপুর সাদেকার কাটা ইবতেদায়ী মাদ্রাসার সামনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় ১০ বছরের নেচার আলম নামের এক শিশু নিহত হয়েছে। ২১ জানুয়ারি (মঙ্গলবার) দুপুর ১২ ঘটিকায় মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে দ্রুতগতির একটি সিএনজি রাস্তা পারাপারের সময় শিশুটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি গুরুতর আহত হয় এবং পরে মারা যায়।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা চালককে আটক করে এবং সিএনজি গাড়িটি অবরুদ্ধ রাখে। স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শিশুটির মরদেহ উদ্ধার করে। নিহত শিশু নেচার আলম শাপলাপুর এলাকার বাসিন্দা ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, চালককে আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে, শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও আত্মীয়স্বজনদের মধ্যে চরম ভীষণ দুঃখ বিরাজ করছে।

এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে রাস্তা নিরাপত্তা জোরদার এবং চালকদের গতি নিয়ন্ত্রণে রাখার উপর স্থানীয়রা জোর দিয়েছেন। গত কয়েক মাসে এ অঞ্চলে এ ধরনের দুর্ঘটনা বেড়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহেশখালীতে সিএনজি দুর্ঘটনায় শিশু নিহত, চালক আটক

আপডেট সময় ০৪:২৫:৫০ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬