ঢাকা ১২:০৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাটের ভালো দামে খুশি রাজশাহীর কৃষক ঝালকাঠি শহরে গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, হত্যার আশঙ্কা মেসির প্রশংসায় পঞ্চমুখ শাকিরা, সাফল্যের কৃতিত্ব দিলেন রোকুজ্জোকেও এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক ধামরাইয়ের ঐতিহাসিক রথযাত্রার উদ্বোধনে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন চীফ হুইপ ফ্যাসিস্ট আমলে শাহিন চেয়ারম্যানের সহযোগী হয়ে কেরানীগঞ্জে ব্যাপক ঘুষ দুর্নীতির অভিযোগ ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা রক্ষা করতে হবে : পবিপ্রবি উপাচার্য বড়লেখায় জমি বিরোধ মামলা তুলে নিতে হুমকি ও হয়রানির অভিযোগ রঞ্জু মিয়ার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ

গ্রিনল্যান্ড সংকট তীব্র হওয়ায় বাড়ল সোনার দাম

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ৬২৪ বার পড়া হয়েছে

গ্রিনল্যান্ড নিয়ে আন্তর্জাতিক সংকট আরো গভীর হওয়া এবং জাপানের সরকারি ঋণবাজারে বড় ধরনের অস্থিরতার কারণে নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা বেড়েছে। এর ফলে সোনার দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এবং রুপার দামও প্রায় সর্বকালের রেকর্ড ছুঁই ছুঁই করছে। ২১ জানুয়ারি স্পট মার্কেটে সোনার দাম প্রথমবারের মতো প্রতি আউন্স ৪ হাজার ৮০০ মার্কিন ডলারের সীমা ছাড়িয়ে যায়।

বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিতে সুইজারল্যান্ডের দাভোসে অবস্থানরত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা থেকে সরে আসার কোনো ইঙ্গিত দেননি।

এদিকে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স-ফ্রেডেরিক নিলসেন জনগণকে সম্ভাব্য সামরিক আগ্রাসনের জন্য প্রস্তুত থাকতে বলেছেন, যদিও তিনি এটিকে খুব বেশি সম্ভাবনাময় মনে করেন না।
গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনার বিরোধিতা করায় যুক্তরাষ্ট্র জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনসহ ইউরোপের আটটি দেশের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছে। এতে করে বড় ধরনের বাণিজ্যযুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ ট্রাম্পের বাণিজ্য নীতির কড়া সমালোচনা করে বলেন, ‘দাসত্ব ও রক্তের রাজনীতি’ এড়াতে ইউরোপকে আরো বেশি স্বনির্ভর হতে হবে।

অন্যদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, ‘নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে।’
দাভোসে এই পাল্টাপাল্টি বক্তব্য যুক্তরাষ্ট্র ও ইউরোপের দীর্ঘদিনের মিত্রতার সম্পর্ক কত দ্রুত অবনতি হয়েছে, তা স্পষ্ট করে তুলেছে। এর প্রভাব পড়েছে বৈশ্বিক আর্থিক বাজারে। ডলারের মান কমেছে এবং সোনা–রুপার মতো নিরাপদ সম্পদের চাহিদা বেড়েছে।

একই সঙ্গে জাপানের সরকারি ঋণবাজারে বড় ধরনের ধস প্রধান অর্থনীতিগুলোর আর্থিক অবস্থান নিয়ে উদ্বেগ আরো বাড়িয়েছে। এর ফলে বিনিয়োগকারীরা মুদ্রা ও সরকারি বন্ড এড়িয়ে চলছেন, যাকে বিশ্লেষকেরা ‘ডিবেসমেন্ট ট্রেড’ বলছেন।

টিডি সিকিউরিটিজের জ্যেষ্ঠ পণ্য কৌশলবিদ ড্যানিয়েল ঘালি এক নোটে বলেন, জাপানের পরিস্থিতি বিশ্বজুড়ে বাজারনির্ভর মুদ্রার অবমূল্যায়নের আশঙ্কা তৈরি করছে। তিনি বলেন, ‘সোনার এই উত্থান মূলত আস্থার বিষয়। আপাতত সেই আস্থা দুর্বল হয়েছে, কিন্তু পুরোপুরি ভাঙেনি।

যদি ভেঙে পড়ে, তাহলে এই ঊর্ধ্বমুখী প্রবণতা আরও দীর্ঘস্থায়ী হবে।’
সূত্র : দ্য স্ট্রেইট টাইমস।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাটের ভালো দামে খুশি রাজশাহীর কৃষক

গ্রিনল্যান্ড সংকট তীব্র হওয়ায় বাড়ল সোনার দাম

আপডেট সময় ১২:৩৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬