ঢাকা ১২:০৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাটের ভালো দামে খুশি রাজশাহীর কৃষক ঝালকাঠি শহরে গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, হত্যার আশঙ্কা মেসির প্রশংসায় পঞ্চমুখ শাকিরা, সাফল্যের কৃতিত্ব দিলেন রোকুজ্জোকেও এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক ধামরাইয়ের ঐতিহাসিক রথযাত্রার উদ্বোধনে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন চীফ হুইপ ফ্যাসিস্ট আমলে শাহিন চেয়ারম্যানের সহযোগী হয়ে কেরানীগঞ্জে ব্যাপক ঘুষ দুর্নীতির অভিযোগ ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা রক্ষা করতে হবে : পবিপ্রবি উপাচার্য বড়লেখায় জমি বিরোধ মামলা তুলে নিতে হুমকি ও হয়রানির অভিযোগ রঞ্জু মিয়ার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ

ইউরোপে নিষিদ্ধ হতে চলেছে হুয়াওয়ে ও জেডটিই

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০১:২৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ৬৩৬ বার পড়া হয়েছে

চীনা-নির্মিত সরঞ্জাম ধাপে ধাপে বাদ দিতে উদ্যোগ নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এর ফলে হুয়াওয়ে ও জেডটিই-এর মতো কম্পানিগুলোকে টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও সৌর জ্বালানি ব্যবস্থাসহ বিভিন্ন খাত থেকে নিষিদ্ধ করা হতে পারে বলে জানিয়েছে ফিনান্সিয়াল টাইমস। খবর রয়টার্সের।

খবরে বলা হয়, বর্তমানে উচ্চঝুঁকিপূর্ণ সরবরাহকারীদের সীমিত করার যে ব্যবস্থা রয়েছে, তা স্বেচ্ছামূলক।

তবে ইইউর প্রস্তাবিত সাইবার নিরাপত্তা নীতির মাধ্যমে এটি সদস্য দেশগুলোর জন্য বাধ্যতামূলক করা হতে পারে বলে প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের উদ্ধৃত করে বলা হয়েছে।
স্পেন ও জার্মানির মতো বড় বাজারের কিছু টেলিকম কম্পানি এর আগে এ ধরনের পদক্ষেপ বাস্তবায়নে অনীহা দেখিয়েছিল। প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবটি আজ মঙ্গলবার উপস্থাপন করা হবে।

চীনা সরঞ্জাম ধাপে ধাপে বাদ দেওয়ার সময়সূচি নির্ভর করবে ইইউর জন্য সম্ভাব্য ঝুঁকি ও সংশ্লিষ্ট খাতের ওপর।

পাশাপাশি বিকল্প সরবরাহকারীর প্রাপ্যতা ও ব্যয়ও বিবেচনায় নেওয়া হবে।
রয়টার্স তাৎক্ষণিকভাবে প্রতিবেদনটি যাচাই করতে পারেনি। ইউরোপীয় কমিশন, চীনের বাণিজ্য মন্ত্রণালয়, হুয়াওয়ে ও জেডটিই—কেউই এ বিষয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

রয়টার্স গত ডিসেম্বর জানায়, ইউরোপে চীনা সরঞ্জাম ব্যবহারের বিষয়ে কিছু সরকারের কঠোর অবস্থান এবং ৫জি নেটওয়ার্ক বিস্তারে ধীরগতির প্রেক্ষাপটে হুয়াওয়ে পূর্ব ফ্রান্সে সদ্য সম্পন্ন একটি কারখানার ভবিষ্যৎ নিয়ে ভাবছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ২০২২ সালে হুয়াওয়ে ও জেডটিই-এর নতুন টেলিযোগাযোগ সরঞ্জামের অনুমোদন নিষিদ্ধ করে এবং ইউরোপীয় মিত্রদেরও একই পথে হাঁটতে উৎসাহিত করছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাটের ভালো দামে খুশি রাজশাহীর কৃষক

ইউরোপে নিষিদ্ধ হতে চলেছে হুয়াওয়ে ও জেডটিই

আপডেট সময় ০১:২৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬