ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্ত রাহুল-প্রিয়াঙ্কা সন্ধ্যার মধ্যে দেশের সাত জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা প্রবাসী ভোটার নিবন্ধন প্রক্রিয়া সহজ করার উদ্যোগ ইসির প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা ‘বান্ধবী’ ভাইরাল ভিডিও ঘিরে গুঞ্জনের জবাব দিলেন পূর্ণিমা দারিদ্র্যকে জয় করে ডাবল বিসিএস ক্যাডার কহেলা গ্রামের সাগর টানা বৃষ্টিতে সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচ ২৪০ টাকা কেজি জ্বালানি তেল নিয়ে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান আত্রাই ইউএনও মনিরুজ্জামানের সংবাদ প্রকাশের জেরে ‘ঢাকা প্রতিদিন’-এর সাংবাদিক শফিক গ্রেফতার, তীব্র নিন্দা ও মুক্তির দাবি স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী

মধ্যপ্রাচ্যে চাঁদ দেখা যায়নি, বাংলাদেশে শবে বরাত কবে?

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০১:৩৩:৫১ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ৬৪৮ বার পড়া হয়েছে

রজব মাস শেষের পথে। এই মাস শেষেই শুরু হবে শাবান মাস। মাসের ১৫তম রাতে (১৪ শাবান দিবাগত রাত) শবে বরাত পালিত হয়। শাবান মাস শুরু কবে থেকে, শবে বরাতের সেই রাতটিই বা কবে, তা আজ সন্ধ্যায় জানা যাবে।

আজ সোমবার ১৯ জানুয়ারি সন্ধ্যাতেই নিশ্চিত হয়ে যাবে বিষয়টি। এজন্যে আজ সন্ধ্যায় ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটি শাবান মাসের চাঁদ দেখতে সভায় বসবে।

গতকাল রোববার (১৮ জানুয়ারি) ইসলামিক ফাউন্ডেশনের এক বিবৃতিতে জানানো হয়, ‘বাংলাদেশের আকাশে কোথাও শাবান মাসের চাঁদ দেখা গেলে তা ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ টেলিফোন নম্বরে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর অনুরোধ।’

এদিকে মধ্যপ্রাচ্যের কোথাও গতকাল শাবান মাসের চাঁদ দেখা যায়নি। যার ফলে আজ রাত থেকে সেখানে শুরু হবে শাবান মাস। আগামী ৪ ফেব্রুয়ারি শবে বরাত পালিত হবে।

সাধারণত চাঁদ দেখার ভিত্তিতে মধ্যপ্রাচ্য থেকে এক দিন পর আরবী মাসের শুরু হয় বাংলাদেশে। সে হিসেবে আগামী ৫ ফেব্রুয়ারি শবে বরাত পালিত হতে পারে বাংলাদেশে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্ত রাহুল-প্রিয়াঙ্কা

মধ্যপ্রাচ্যে চাঁদ দেখা যায়নি, বাংলাদেশে শবে বরাত কবে?

আপডেট সময় ০১:৩৩:৫১ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬