ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামের পাঁচলাইশ পাসপোর্ট অফিসে ডিডি বিপুল কুমারের বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ গণপূর্তের প্রকৌশলী শম্ভু রাম পালের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ গণপূর্তের প্রকৌশলী সুলতানার বিরুদ্ধে মসজিদ নির্মাণে অনিয়মের বিস্ফোরক অভিযোগ জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা বাংলাদেশের সাগরে তেল-গ্যাস অনুসন্ধান দরপত্রে আগ্রহ ব্রিটিশ জ্বালানি প্রতিষ্ঠান আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্ত রাহুল-প্রিয়াঙ্কা সন্ধ্যার মধ্যে দেশের সাত জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা প্রবাসী ভোটার নিবন্ধন প্রক্রিয়া সহজ করার উদ্যোগ ইসির প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা ‘বান্ধবী’ ভাইরাল ভিডিও ঘিরে গুঞ্জনের জবাব দিলেন পূর্ণিমা

মুকসুদপুরে ‘গণভোট কী ও কেন’ শীর্ষক সচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ২০২৬ সালের গণভোটকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গোপালগঞ্জের মুকসুদপুরে অনুষ্ঠিত হয়েছে বিশেষ প্রদর্শনী। ‘গণভোট দেশের চাবি, আপনার হাতে’—এই স্লোগানকে সামনে রেখে ‘গণভোট কী এবং কেন দেব’ শীর্ষক এই সচিত্র প্রদর্শনীটি অনুষ্ঠিত হয়।

রোববার (১৮ জানুয়ারি) বিকেলে মুকসুদপুর উপজেলার সরকারি সাবের মিয়া জসিমউদ্দীন উচ্চ বিদ্যালয় মাঠে এই আয়োজন করা হয়। প্রচারণায় ব্যবহৃত একটি বিশেষ ‘ভোটের গাড়িতে’ স্থাপিত বড় পর্দায় ভিডিও ও সচিত্র তথ্যের মাধ্যমে উপস্থিত দর্শকদের সামনে গণভোটের গুরুত্ব তুলে ধরা হয়।

সচেতনতামূলক এই প্রদর্শনীতে উপস্থিত থেকে বিষয়বস্তু উপস্থাপন ও পর্যবেক্ষণ করেন সরকারি সাবের মিয়া জসিমউদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল কুমার মন্ডল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা প্রভাস কুমার সাহা ও মো. মতিয়ার রহমান।

এছাড়া বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উৎসাহের সঙ্গে এই প্রদর্শনী উপভোগ করেন। প্রদর্শনীর মাধ্যমে আগামী নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ ও গণভোটের প্রক্রিয়া সম্পর্কে শিক্ষার্থীদের মাঝেও স্বচ্ছ ধারণা দেওয়া হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের পাঁচলাইশ পাসপোর্ট অফিসে ডিডি বিপুল কুমারের বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

মুকসুদপুরে ‘গণভোট কী ও কেন’ শীর্ষক সচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:৩১:২৬ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬