ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিআরটিসির ঢাকা ট্রাক ডিপোতে ম্যানেজার মোশারফের রাজত্ব, তেল ও রুট বাণিজ্যে অনিয়মের অভিযোগ আওয়ামী লীগ সন্ত্রাসী দলে পরিণত হয়েছে: শামা ওবায়েদ স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের নিরাপত্তাহীনতা নিয়ে তামাশা করেন: সাদিক কায়েম ট্রাম্পের যোগাযোগের চেষ্টা উপেক্ষা কিমের, বাড়াচ্ছেন পারমাণবিক অস্ত্রের মজুত অবসরের এক দিন আগে পদোন্নতি, পরদিন এমডির পদে আবেদন চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর আঞ্চলিক পরিচালক পদে সমর্থন চাইতে ঢাকায় ভুটানের সাবেক প্রধানমন্ত্রী মালিবাগ সরকারি অফিসার্স কোয়ার্টারে জোড়া ককটেল বিস্ফোরণ পঞ্চগড়ে আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ময়মনসিংহে আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের আলোচনা সভা অনুষ্ঠিত

‘গাজা বোর্ড অব পিসে’ পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ ট্রাম্পের

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৮:২৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ৭১৭ বার পড়া হয়েছে

গাজার পুনর্গঠন, অন্তর্বর্তী শাসনব্যবস্থা এবং হামাসের নিরস্ত্রীকরণ তদারকির দায়িত্বপ্রাপ্ত মার্কিন নেতৃত্বাধীন নবঘোষিত ‘গাজা বোর্ড অব পিস’-এ যোগ দেওয়ার জন্য পাকিস্তানকে আমন্ত্রণ জানানো হয়েছে।

গণমাধ্যমের প্রশ্নের জবাবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি নিশ্চিত করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ওই বোর্ডে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। তিনি বলেন, ‘এর মাধ্যমে গাজায় শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় আন্তর্জাতিক প্রচেষ্টার সঙ্গে ইসলামাবাদের ধারাবাহিক সম্পৃক্ততা তুলে ধরা হয়েছে।’

মুখপাত্র বলেন, ‘জাতিসংঘের প্রস্তাবনার আলোকে ফিলিস্তিন সমস্যার একটি স্থায়ী সমাধানের লক্ষ্যে গাজায় শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় আন্তর্জাতিক প্রচেষ্টার সঙ্গে পাকিস্তান সম্পৃক্ত থাকবে।

এই আমন্ত্রণটি আসে এমন এক সময়ে, যখন হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে বোর্ড অব পিসের কাঠামো ও সদস্যপদ ঘোষণা করেছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা একে যুদ্ধ-পরবর্তী গাজার রূপান্তর ব্যবস্থাপনার জন্য একটি বৈশ্বিক প্রক্রিয়া হিসেবে বর্ণনা করেছেন। পশ্চিমা কূটনীতিকরা দ্য জেরুজালেম পোস্টকে বলেছেন, এই উদ্যোগটি প্রাথমিকভাবে গাজাকে কেন্দ্র করে গড়ে তোলা ‘এক ধরনের ক্ষুদ্র জাতিসংঘ’-এর মতো, যা ভবিষ্যতে অন্যান্য সংঘাতপূর্ণ অঞ্চলেও সম্প্রসারিত হতে পারে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিআরটিসির ঢাকা ট্রাক ডিপোতে ম্যানেজার মোশারফের রাজত্ব, তেল ও রুট বাণিজ্যে অনিয়মের অভিযোগ

‘গাজা বোর্ড অব পিসে’ পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ ট্রাম্পের

আপডেট সময় ০৮:২৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬