৪৭ আসনের বিষয়ে যা জানাল জামায়াত

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ৬২০ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামী

১১ দলীয় জোট থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বেরিয়ে যাওয়ায় পর ফাঁকা হয়ে যাওয়া ৪৭টি আসনের বিষয়ে সিদ্ধান্ত দ্রুতই আসবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

এহসানুল মাহবুব বলেন, ইসলামী আন্দোলন জোটে না আসায় ফাঁকা থাকা ৪৭ আসনে আজ-কালকের মধ্যেই ১০ দলের প্রার্থিতা চূড়ান্ত করা হবে। এছাড়া ১০ দলের সমন্বিত নির্বাচনি ইশতেহারের বিষয়েও ভাবা হচ্ছে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, নির্বাচনের আগ মুহূর্তে কমিশনের সামনে একটি দলের ছাত্র সংগঠন অবস্থান নিলেও যাতে নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত না হয়। আমরা প্রত্যাশা করব, গণভোট ও জাতীয় নির্বাচনে নিরপেক্ষ থাকবে নির্বাচন কমিশন।

জোটে ইসলামী আন্দোলন ফেরার আর কোনো সম্ভাবনা না থাকায় শরিক দলগুলো নিজেদের আসন বাড়িয়ে নেওয়ার চেষ্টায় রয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪৭ আসনের বিষয়ে যা জানাল জামায়াত

আপডেট সময় ০৭:৩৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬