ঢাকা ১২:০৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাটের ভালো দামে খুশি রাজশাহীর কৃষক ঝালকাঠি শহরে গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, হত্যার আশঙ্কা মেসির প্রশংসায় পঞ্চমুখ শাকিরা, সাফল্যের কৃতিত্ব দিলেন রোকুজ্জোকেও এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক ধামরাইয়ের ঐতিহাসিক রথযাত্রার উদ্বোধনে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন চীফ হুইপ ফ্যাসিস্ট আমলে শাহিন চেয়ারম্যানের সহযোগী হয়ে কেরানীগঞ্জে ব্যাপক ঘুষ দুর্নীতির অভিযোগ ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা রক্ষা করতে হবে : পবিপ্রবি উপাচার্য বড়লেখায় জমি বিরোধ মামলা তুলে নিতে হুমকি ও হয়রানির অভিযোগ রঞ্জু মিয়ার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ

বিয়ে করলেই মিলবে ১৬ লাখ, সন্তান জন্ম দিলে দ্বিগুণ!

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৫:২৫:৪০ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ৬৩৬ বার পড়া হয়েছে

পরিবার গঠনে তরুণদের উৎসাহিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সংযুক্ত আরব আমিরাতের একটি শীর্ষস্থানীয় বেসরকারি প্রতিষ্ঠান। কর্মীদের ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে সম্মান জানিয়ে বিয়ে করলে মোটা অঙ্কের আর্থিক অনুদান এবং সন্তান জন্মের ক্ষেত্রে দ্বিগুণ সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে দুবাইভিত্তিক ‘আল হাবতুর গ্রুপ’।

সামাজিক মাধ্যমে এক্স-এ দেওয়া এক পোস্টে দুবাইয়ের প্রখ্যাত ধনকুবের এবং আল হাবতুর গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খালাফ আল হাবতুর জানিয়েছেন, তার প্রতিষ্ঠানে কর্মরত কোনো আমিরাতি নাগরিক বিয়ে করার সিদ্ধান্ত নিলে ৫০ হাজার দিরহাম প্রদান করা হবে।

শুধু এই ঘোষণাই নয়, বিয়ের পরবর্তী দুই বছরের মধ্যে ওই দম্পতির সন্তান জন্ম নিলে অনুদানের পরিমাণ বাড়িয়ে দ্বিগুণ করারও প্রতিশ্রুতি দিয়েছেন।

যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩২ লাখ টাকার সমান।
তিনি আরো বলেন, ‘বিবাহ এবং পরিবার গঠন কেবল ব্যক্তিগত কোনো বিষয় নয়, বরং এটি একটি সামাজিক ও জাতীয় দায়িত্ব। একটি শক্তিশালী জাতি ও স্থিতিশীল সমাজ গঠনে পরিবারের ভূমিকা অপরিসীম।’

তিনি মনে করেন, সরকার যুবসমাজকে পারিবারিক জীবন শুরু করতে বিভিন্নভাবে সহায়তা করে থাকে।

পাশাপাশি দেশের প্রতিটি সচ্ছল প্রতিষ্ঠান ও নাগরিকদের পক্ষ থেকে এমন বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।
সবশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে সংযুক্ত আরব আমিরাতের মোট জনসংখ্যা দাঁড়িয়েছে প্রায় এক কোটি ১৫ লাখে, যার মধ্যে স্থানীয় নাগরিকদের হার মাত্র ১৫ শতাংশ। জনসংখ্যার এই ভারসাম্য বজায় রাখতে এবং স্থানীয়দের পারিবারিক সুরক্ষায় দেশটির সরকার আগে থেকেই বিভিন্ন আর্থিক কর্মসূচি পরিচালনা করে আসছে।

মূলত বেসরকারি খাতে আমিরাতি নাগরিকদের অংশগ্রহণ বৃদ্ধি এবং তাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতেই এই বিশেষ বোনাস বা অনুদানের ব্যবস্থা করা হয়েছে।

আশা করা হচ্ছে আল হাবতুর গ্রুপের এই ঘোষণা সরকারি প্রচেষ্টাকে আরো বেগবান করবে ।
সূত্র: খালিজ টাইমস

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাটের ভালো দামে খুশি রাজশাহীর কৃষক

বিয়ে করলেই মিলবে ১৬ লাখ, সন্তান জন্ম দিলে দ্বিগুণ!

আপডেট সময় ০৫:২৫:৪০ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬