ঢাকা ১২:০৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাটের ভালো দামে খুশি রাজশাহীর কৃষক ঝালকাঠি শহরে গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, হত্যার আশঙ্কা মেসির প্রশংসায় পঞ্চমুখ শাকিরা, সাফল্যের কৃতিত্ব দিলেন রোকুজ্জোকেও এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক ধামরাইয়ের ঐতিহাসিক রথযাত্রার উদ্বোধনে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন চীফ হুইপ ফ্যাসিস্ট আমলে শাহিন চেয়ারম্যানের সহযোগী হয়ে কেরানীগঞ্জে ব্যাপক ঘুষ দুর্নীতির অভিযোগ ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা রক্ষা করতে হবে : পবিপ্রবি উপাচার্য বড়লেখায় জমি বিরোধ মামলা তুলে নিতে হুমকি ও হয়রানির অভিযোগ রঞ্জু মিয়ার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ

করাচিতে শপিং মলে অগ্নিকাণ্ড, নিহত অন্তত ৬

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৪:০০:০৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ৬৩৩ বার পড়া হয়েছে

পাকিস্তানের করাচিতে এমএ জিন্নাহ রোডের গুল প্লাজা শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। শনিবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ইধি ফাউন্ডেশন জানিয়েছে, আগুন লাগার কয়েক ঘণ্টা পরও উদ্ধার ও অগ্নিনির্বাপণ অভিযান চলছিল। পুলিশ সার্জন ডা. সুমাইয়া সৈয়দ নিশ্চিত করেছেন, এ পর্যন্ত ছয়টি মরদেহ ও অন্তত ১১ জন আহতকে করাচির সিভিল হাসপাতালে আনা হয়েছে।

আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
রেসকিউ ১১২২ এর মুখপাত্র হাসানুল হাসিব খান জানান, এই ঘটনায় প্রায় ২০ জন আহত হয়েছেন। করাচির ডেপুটি মেয়র সালমান আবদুল্লাহ মুরাদ বলেন, আগুনের প্রায় ৬০ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে নিখোঁজদের খোঁজ চালানো হবে।

রবিবার (১৮ জানুয়ারি) সকাল পর্যন্ত বিভিন্ন সংস্থার অন্তত ২০টি দমকল ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। নিখোঁজদের তথ্য জানাতে সিন্ধু সরকার হেল্পলাইন চালু করেছে।
প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে পুলিশ ও ফায়ার সার্ভিস। মলের ভেতরে ক্রোকারিজ, কাপড়, বৈদ্যুতিক যন্ত্রপাতি, প্রসাধনী ও সুগন্ধিসহ দাহ্য পণ্য থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

ভবনটি পুরোনো হওয়ায় যেকোনো সময় ধসে পড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। তাই অত্যন্ত সতর্কতার সঙ্গে অভিযান চালানো হচ্ছে। এদিকে আগুন নেভাতে গিয়ে ফুরকান নামে এক দমকলকর্মী নিহত হয়েছেন। ঘটনার পর যান চলাচল নিয়ন্ত্রণ এবং উদ্ধারকাজে সহায়তার জন্য রেঞ্জার্স মোতায়েন করা হয়েছে। তারা উদ্ধার অভিযান, নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে।

সিন্ধুর গভর্নর কামরান টেসোরি ও মুখ্য সচিব আসিফ হায়দার শাহ ঘটনাস্থল পরিদর্শন করে উদ্ধার কার্যক্রম জোরদার করার নির্দেশ দেন এবং ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন।

করাচির মেয়র মুর্তজা ওহাব মৃত্যুতে শোক প্রকাশ করে জানান, শহীদ দমকলকর্মীর পরিবারের পাশে থাকবে করাচি মেট্রোপলিটন কর্পোরেশন। রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ গুল প্লাজার অগ্নিকাণ্ডে গভীর শোক প্রকাশ করেছেন। তারা আহতদের সর্বোচ্চ চিকিৎসা ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার নির্দেশ দিয়েছেন।

সূত্র: ডন

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাটের ভালো দামে খুশি রাজশাহীর কৃষক

করাচিতে শপিং মলে অগ্নিকাণ্ড, নিহত অন্তত ৬

আপডেট সময় ০৪:০০:০৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬