ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ এমপ্লয়ীজ ফেডারেশনের মানববন্ধন, সাত দিনের কর্মসূচি দুর্নীতির অভিযোগে আলোচিত জামিলকে বিআরটিসির চট্টগ্রাম ট্রাক ডিপোতে পুনর্বাসন নীলফামারীতে তিস্তায় মাছের জালে আটকা পড়লো ৭ ফুটের অজগর নওগাঁয় আর্জেন্টিনাকে ব্যঙ্গ করায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক বরগুনায় টেকসই উন্নয়ন ও সুশাসন নিয়ে তরুণ সংগঠকদের কর্মশালা আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারী যাত্রির পা বিচ্ছিন্ন ববি ও ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটাস নেগেরি পাডাং-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার মিরপুরে ২১টি পুরাতন ভবনের নিলামে নির্বাহী প্রকৌশলী কাওসার মোর্শেদের দুর্নীতি পাত্তা পাচ্ছে না মোদির বিশেষ ঘোষণা, পদত্যাগই চাইছে ‘তেলাপোকা পার্টি’

সোমবারের মধ্যে হজযাত্রীদের টিকিট ‘কনফার্ম’ করতে ৩ এয়ারলাইন্সকে চিঠি

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়

২০২৬ সালের হজ ব্যবস্থাপনা সুষ্ঠু ও সময়মতো সম্পন্ন করতে হজযাত্রীদের বিমান টিকিট সোমবারের (১৯ জানুয়ারি) মধ্যে ‘কনফার্ম’ করতে সংশ্লিষ্ট তিন এয়ারলাইন্সকে চিঠি পাঠিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

শনিবার (১৭ জানুয়ারি) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্সকে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, ২০২৬ সালে রাজকীয় সৌদি সরকারের হজ ও ওমরাহ মন্ত্রণালয় থেকে হজের ঘোষিত সৌদি রোডম্যাপ অনুযায়ী আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে হজযাত্রীদের জন্য মক্কা-মদিনায় বাড়ি ভাড়া চুক্তি সম্পন্ন করতে হবে। জেনারেল অথোরিটি অব সিভিল অ্যাভিয়েশন (জিএসিএ) ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) অনুমোদিত ফ্লাইট শিডিউল এরইমধ্যে এয়ারলাইন্সগুলোর হজ পোর্টালে আপলোড করেছে।

চিঠিতে উল্লেখ করা হয়, হজ এজেন্সিগুলো মক্কা-মদিনায় বাড়ি ভাড়া চুক্তির প্রয়োজনে এয়ারলাইন্সগুলোর কাছে বিমান টিকিটের চাহিদা বা রিকোয়েস্ট দাখিল করছে। এসব রিকোয়েস্ট দ্রুততম সময়ের মধ্যে সংশ্লিষ্ট তিনটি এয়ারলাইন্সকে নিশ্চিত (কনফার্ম) করতে হবে।

সৌদি নির্দেশনা অনুযায়ী, এক সার্ভিস কোম্পানির হজযাত্রী একই ফ্লাইটে সৌদি আরবে গমন করবে। এছাড়া একই এজেন্সির মোট হজযাত্রীর কমপক্ষে ২০ শতাংশ প্রি-হজ ফ্লাইটের মধ্যবর্তী সময়ে এবং প্রথম ও শেষ পর্যায়ে ৩০ থেকে ৫০ শতাংশ বিমান টিকিট এজেন্সির অনুকূলে ইস্যুর ব্যবস্থা নিতে হবে। তবে প্রি-হজ ফ্লাইটের প্রথম বা শেষ কোন পর্যায়েই ৩০ বা এর কম এবং ৫০ শতাংশের বেশি একটি এজেন্সির অনুকূলে টিকিট ইস্যু করা যাবে না।

চিঠিতে আরও বলা হয়, এ অবস্থায় হজযাত্রীদের বাড়ি ভাড়া (বিশেষত মদিনা) চুক্তি সম্পন্ন করার জন্য এজেন্সিগুলোর দাখিল করার বিমান টিকিটের চাহিদা বা রিকোয়েস্ট নির্দেশনা অনুযায়ী এয়ারলাইন্সগুলো পারস্পারিক সমন্বয়ের ভিত্তিতে আগামী ১৯ জানুয়ারির (সোমবার) মধ্যে নিশ্চিত করে (কনফার্ম) এ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট এজেন্সিকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।

সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে বিষয়টি অতীব জরুরি বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ এমপ্লয়ীজ ফেডারেশনের মানববন্ধন, সাত দিনের কর্মসূচি

সোমবারের মধ্যে হজযাত্রীদের টিকিট ‘কনফার্ম’ করতে ৩ এয়ারলাইন্সকে চিঠি

আপডেট সময় ০৩:১৩:১৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬