ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপপুরে বালিশ-কাণ্ডের চেয়েও বড় দুর্নীতির তথ্য ফাঁস ৮০০ কোটি টাকায় বেঙ্গল গ্রুপের ২৬ তলা ‘সুইস টাওয়ার’ কিনছে পূবালী ব্যাংক ৫০ হাজার টাকার বেতনে কোটি টাকার সম্পদ-শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীকে ঘিরে অনুসন্ধান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবরক্ষক মাসুম রেজার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে স্ত্রী-সন্তানসহ জালিয়াতি, হাজার কোটি টাকার কর ফাঁকি ও দুর্নীতির অভিযোগ নারায়ণগঞ্জ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী হারুনের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ নোয়াখালী মেডিকেল কলেজ প্রকল্পে ২৫৪ কোটি টাকার টেন্ডার জালিয়াতির অভিযোগ ঢামেকে কোটি টাকার অর্থ লোপাটের অভিযোগে তোলপাড়, অভিযুক্ত ৩ কর্মকর্তা থার্ড টার্মিনালে অনুমোদন ছাড়াই ৩ হাজার ২০০ কোটি টাকা ব্যয় অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন রাজউকের পলাশ

একসঙ্গে পথচলার সুন্দর এক গল্প শুরু হলো: রাফসান

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৭:৪২:১০ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ৬৪১ বার পড়া হয়েছে

সব জল্পনার অবসান করে অবশেষে গাঁটছাড়া বাঁধলেন হালের শোবিজের চর্চিত যুগল জেফার রহমান ও রাফসান সাবাব। বুধবার (১৪ জানুয়ারি) বিয়ে করেছেন তারা। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জেফার ও রাফসান দুজনেই নিশ্চিত করেছেন।

বিয়ের একাধিক ছবি শেয়ার করে দেওয়া এক ফেসবুক পোস্টে রাফসান সাবাব লেখেন, ‘পরিবার ও ভালোবাসার মানুষদের পাশে নিয়ে আমাদের নতুন যাত্রা শুরু করতে যাচ্ছি; আপনাদের দোয়া ও আশীর্বাদ আমাদের কাম্য। আজ আমাদের দুই জীবন এক হলো, শুরু হলো একসঙ্গে পথচলার সুন্দর এক গল্প।’

এই পোস্টের মন্তব্যের ঘরে নবদম্পতিকে তাদের অনুরাগীরা জীবনের নতুন অধ্যায়ের জন্য শুভকামনা জানায়। সহকর্মী, বন্ধু-বান্ধব থেকে শুরু করে নেটিজেনরা তাদের নবদাম্পত্য জীবনের জন্য ভালোবাসা ও শুভকামনা জানিয়েছে।

উল্লেখ্য, বছর দুই আগে এই দম্পতির প্রেমের গুঞ্জন বেশ শোরগোল ফেলে দেয় শোবিজে। বিশেষ করে রাফসানের প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের ঘটনায় অনেকেই এর দায় হিসিবে জেফারের সঙ্গে এই উপস্থাপকের ঘনষ্ঠিতার বিষয়টিই এতদিন উল্লেখ করে আসছিল।

তবে তাদের প্রেমের বিষয়টি সবসময়ই অস্বীকার করে এসেছেন দুজন। বিয়ের আগে তাদের সম্পর্ক বরাবরই বন্ধুত্বের বলে উল্লেখ করেছেন রাফসান ও জেফার। বিভিন্ন অনুষ্ঠান কিংবা ঘরোয়া আড্ডায়ও তাদের একসঙ্গে উপস্থিত হতে দেখা যেত।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রূপপুরে বালিশ-কাণ্ডের চেয়েও বড় দুর্নীতির তথ্য ফাঁস

একসঙ্গে পথচলার সুন্দর এক গল্প শুরু হলো: রাফসান

আপডেট সময় ০৭:৪২:১০ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬