ঢাকা ১২:১০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাটের ভালো দামে খুশি রাজশাহীর কৃষক ঝালকাঠি শহরে গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, হত্যার আশঙ্কা মেসির প্রশংসায় পঞ্চমুখ শাকিরা, সাফল্যের কৃতিত্ব দিলেন রোকুজ্জোকেও এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক ধামরাইয়ের ঐতিহাসিক রথযাত্রার উদ্বোধনে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন চীফ হুইপ ফ্যাসিস্ট আমলে শাহিন চেয়ারম্যানের সহযোগী হয়ে কেরানীগঞ্জে ব্যাপক ঘুষ দুর্নীতির অভিযোগ ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা রক্ষা করতে হবে : পবিপ্রবি উপাচার্য বড়লেখায় জমি বিরোধ মামলা তুলে নিতে হুমকি ও হয়রানির অভিযোগ রঞ্জু মিয়ার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ

চলন্ত ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ার ঘটনায় নিহত বেড়ে ২৮

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ৬২০ বার পড়া হয়েছে

থাইল্যান্ডে বুধবার চীন-সমর্থিত একটি উচ্চগতির রেল প্রকল্পে নির্মাণকাজে ব্যবহৃত একটি ক্রেন একটি যাত্রীবাহী ট্রেনের ওপর ভেঙে পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ২৮ জনে দাঁড়িয়েছে। এত আরো বহু মানুষ আহত হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

ঘটনাস্থলের ফুটেজে দেখা যায়, বিশাল ক্রেনটির ভাঙা কাঠামো বড় কংক্রিট স্তম্ভের ওপর পড়ে আছে এবং নিচে বিধ্বস্ত ট্রেনের ধ্বংসস্তূপ থেকে ধোঁয়া উঠছে।

রাজধানী ব্যাঙ্ককের উত্তর-পূর্বে নাখন রাচাসিমা প্রদেশে হেলে পড়া বগিগুলো থেকে যাত্রীদের উদ্ধারে কাজ করেন উদ্ধারকারীরা।

ঘটনাস্থলে উপস্থিত মিত্র ইন্ত্রপানিয়া বলেন, তিনি একটি বিকট শব্দ শুনেছিলেন, ‘যেন ওপর থেকে কিছু নিচে সরে আসছে, এরপর দুটি বিস্ফোরণের শব্দ হয়।’

৫৪ বছর বয়সী ওই ব্যক্তি বলেন, ‘আমি গিয়ে দেখি একটি যাত্রীবাহী ট্রেনের ওপর তিনটি বগিসহ ক্রেনটি পড়ে আছে। ক্রেনের ধাতব অংশটি দ্বিতীয় বগিটির মাঝখানে আঘাত করে সেটিকে দুই ভাগে কেটে দিয়েছে বলে মনে হয়েছে।’

স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ২৮ জন নিহত হয়েছে এবং ৬৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর।

এই দুর্ঘটনাটি ঘটে একটি নির্মাণস্থলে, যা পাঁচ বিলিয়ন মার্কিন ডলারের বেশি ব্যয়ে চীন-সমর্থিত থাইল্যান্ডের উচ্চগতির রেল নেটওয়ার্ক নির্মাণ প্রকল্পের অংশ।

এই প্রকল্পের লক্ষ্য হলো ২০২৮ সালের মধ্যে লাওস হয়ে ব্যাঙ্ককে চীনের কুনমিংয়ের সঙ্গে সংযুক্ত করা, যা চীনের বৃহৎ ‘বেল্ট অ্যান্ড রোড’ অবকাঠামো উদ্যোগের অংশ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাটের ভালো দামে খুশি রাজশাহীর কৃষক

চলন্ত ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ার ঘটনায় নিহত বেড়ে ২৮

আপডেট সময় ০৫:৪৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬