ঢাকা ০১:১০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে অনিয়মের সংবাদ প্রকাশে সাংবাদিককে চাকরি খাওয়ার হুমকির অভিযোগ, ইউএনওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের জেরে প্রকৌশলী দম্পতিকে দুই শহরে বদলি সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, বিশেষ অধিবেশন নয় : আইনমন্ত্রী সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী নিকাহ রেজিস্ট্রারদের এলাকা কর্তন না করতে সরকারের কাছে দাবি জানিয়েছে নেতৃবৃন্দ গোপালগঞ্জের ভেন্নাবাড়ী সম্মিলিত উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি-অনিয়মের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সোয়া ২ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ পটুয়াখালীর বিশিষ্ট চিকিৎসক ডা. নাসির উদ্দিন আর নেই পিয়ন থেকে কোটিপতি-এনবিআরের আব্দুল লতিফকে ঘিরে দুদকের অনুসন্ধান পাকিস্তান ছড়াচ্ছে মোদির ফেক ভিডিও

‘ইন্ডাস্ট্রিতে আমার কোনো প্রেমিক নেই’

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০১:২৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ৬৫৯ বার পড়া হয়েছে

ওপার বাংলার অভিনেত্রী মিমি চক্রবর্তী। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার, পারিশ্রমিক এবং ইন্ডাস্ট্রির নিয়ে কথা বলছেন। জানিয়েছেন, নিজের কাজের মানের সঙ্গে আপস করতে তিনি যেমন রাজি নন, ঠিক তেমনি কম পারিশ্রমিকে অভিনয় করতে চান না।

মিমি বলেন, ‘আমি আসলে এখন আগের চেয়ে অনেক বেশি ডিপ্লোম্যাটিক হয়ে গেছি সত্যি, কিন্তু মুখের ওপর সত্যি কথা বলার অভ্যাসটা এখনও বদলায়নি। অনেকেই আমাকে কাজে ডাকেন না কারণ আমি আমার পারিশ্রমিকের ক্ষেত্রে কোনো দরদাম করি না। আমি আমার কাজের ক্ষেত্রে শতভাগ নিবেদন দিই, তাই পারিশ্রমিকের বেলায় কেন আপস করব?’

ক্যারিয়ারের শুরুতে ঋতুপর্ণ ঘোষের ‘গানের ওপারে’ ধারাবাহিকে ‘পুপে’ চরিত্রে অভিনয় করে হইচই ফেলে দিয়েছিলেন মিমি। এরপর আর কেন সেভাবে তাকে পাওয়া গেল না। এমন প্রশ্নে মিমি অত্যন্ত আবেগী হয়ে পড়েন।

তিনি বলেন, ‘পুপে চরিত্রটি ছিল ঋতু দার মনের সৃষ্টি। সেই ম্যাজিক অন্য কারও পক্ষে ঘটানো সম্ভব নয়। তবে আমি নিজেকে ভাগ্যবতী মনে করি যে ক্যারিয়ারের শুরুতেই ওরকম একটি আইকনিক চরিত্রে অভিনয় করতে পেরেছিলাম।’

তার কথায়, ‘আমি এটা মেনেই নিয়েছি যে ইন্ডাস্ট্রিতে আমার কোনো প্রেমিক, বাবা বা বড় ভাই নেই যাদের প্রযোজনা সংস্থা আছে। তাই আমার কথা মাথায় রেখে আলাদা করে কেউ গল্প লিখবেন না। আমাকে যে অফারগুলো দেওয়া হয়, সেখান থেকেই আমি বেছে কাজ করি।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে অনিয়মের সংবাদ প্রকাশে সাংবাদিককে চাকরি খাওয়ার হুমকির অভিযোগ, ইউএনওর বিরুদ্ধে

‘ইন্ডাস্ট্রিতে আমার কোনো প্রেমিক নেই’

আপডেট সময় ০১:২৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬