ঢাকা ০১:০৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুর্নীতির অভিযোগের জেরে প্রকৌশলী দম্পতিকে দুই শহরে বদলি সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, বিশেষ অধিবেশন নয় : আইনমন্ত্রী সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী নিকাহ রেজিস্ট্রারদের এলাকা কর্তন না করতে সরকারের কাছে দাবি জানিয়েছে নেতৃবৃন্দ গোপালগঞ্জের ভেন্নাবাড়ী সম্মিলিত উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি-অনিয়মের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সোয়া ২ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ পটুয়াখালীর বিশিষ্ট চিকিৎসক ডা. নাসির উদ্দিন আর নেই পিয়ন থেকে কোটিপতি-এনবিআরের আব্দুল লতিফকে ঘিরে দুদকের অনুসন্ধান পাকিস্তান ছড়াচ্ছে মোদির ফেক ভিডিও বিইএআর সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

বিয়ে করছেন রাফসান-জেফার

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০১:১৫:১১ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ৬৫৫ বার পড়া হয়েছে

দীর্ঘদিনের ‘ওপেন সিক্রেট’ প্রেম অবশেষে পরিণয়ে রূপ নিতে যাচ্ছে। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিয়ের পিঁড়িতে বসছেন জনপ্রিয় উপস্থাপক ও কনটেন্ট ক্রিয়েটর রাফসান সাবাব এবং সংগীতশিল্পী জেফার রহমান। সবকিছু ঠিক থাকলে আগামীকাল বুধবার (১৪ জানুয়ারি) বিয়ের পিঁড়িতে বসবেন এ তারকা জুটি

গত কয়েক বছর ধরেই শোবিজ পাড়ায় রাফসান ও জেফারের প্রেমের গুঞ্জন চাউর ছিল। যদিও সংবাদমাধ্যম বা ভক্তদের কাছে বরাবরই তারা নিজেদের ‘ভালো বন্ধু’ হিসেবে দাবি করে এসেছেন। এবার সেই প্রেমের গল্পই পূর্ণতা পাচ্ছে বিয়ের মাধ্যমে।

দুজনের পারিবারিক ঘনিষ্ঠ একটি সূত্র বিষয়টি গণমাধ্যমক নিশ্চিত করে জানিয়েছে, বেশ গোপনেই বিয়ের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গত এক সপ্তাহ ধরে চলেছে পরিকল্পনা। ঢাকার অদূরে একটি নিরিবিলি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

রাফসান সাবাব তার উপস্থাপনা ও সাবলীল বাচনভঙ্গির জন্য তরুণ প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয়। অন্যদিকে, জেফার রহমান দেশের সংগীতাঙ্গনে নিজের স্বতন্ত্র গায়কী ও স্টাইলের জন্য পরিচিত। দুজনের এই নতুন পথচলাকে ভক্তরা ইতিবাচকভাবেই দেখছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুর্নীতির অভিযোগের জেরে প্রকৌশলী দম্পতিকে দুই শহরে বদলি

বিয়ে করছেন রাফসান-জেফার

আপডেট সময় ০১:১৫:১১ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬