ঢাকা ০১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপপুরে বালিশ-কাণ্ডের চেয়েও বড় দুর্নীতির তথ্য ফাঁস ৮০০ কোটি টাকায় বেঙ্গল গ্রুপের ২৬ তলা ‘সুইস টাওয়ার’ কিনছে পূবালী ব্যাংক ৫০ হাজার টাকার বেতনে কোটি টাকার সম্পদ-শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীকে ঘিরে অনুসন্ধান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবরক্ষক মাসুম রেজার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে স্ত্রী-সন্তানসহ জালিয়াতি, হাজার কোটি টাকার কর ফাঁকি ও দুর্নীতির অভিযোগ নারায়ণগঞ্জ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী হারুনের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ নোয়াখালী মেডিকেল কলেজ প্রকল্পে ২৫৪ কোটি টাকার টেন্ডার জালিয়াতির অভিযোগ ঢামেকে কোটি টাকার অর্থ লোপাটের অভিযোগে তোলপাড়, অভিযুক্ত ৩ কর্মকর্তা থার্ড টার্মিনালে অনুমোদন ছাড়াই ৩ হাজার ২০০ কোটি টাকা ব্যয় অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন রাজউকের পলাশ

সৎ হওয়াই কি তবে কাল হলো ফজলুর?

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৭:০২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ৬৪০ বার পড়া হয়েছে

পেনশন অফিসের দুর্নীতিবাজ কর্মচারী ফজলুর পরিণতি নিয়ে ২০২৪ সালে ওটিটিতে মুক্তি পেয়েছিল নাটক ‘কাঁটা’। দর্শকপ্রিয় কমেডি ঘরানার সেই নাটকের সিকুয়েল ‘কাঁটা ২’ নিয়ে আবার ফিরছেন নির্মাতা রিয়াদ মাহমুদ; যেখানে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে শরাফ আহমেদ জীবনকে।

গল্পের মোড় ঘুরে যায়- যখন এক বিশেষ ঘটনায় ফজলু হঠাৎ ঘুষ নেওয়া ছেড়ে দিয়ে সৎ হওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু এই সততাই তার জন্য কাল হয়ে দাঁড়ায়। অফিসের দুর্নীতিগ্রস্ত ‘সিস্টেম’ আর অভাবী পরিবার- দুই দিক থেকেই তার ওপর চাপ আসতে থাকে। ব্যাংকে জমানো ঘুষের টাকা থাকা সত্ত্বেও তা ব্যবহার না করায় কষ্টে দিন কাটে তার পরিবারের।

এছাড়াও ফজলু অফিসের সবার ‘গলার কাঁটা’ হয়ে ওঠে। সহকর্মীরা তাকে দমাতে নানা ষড়যন্ত্র আর ভয়ভীতি দেখালেও দমে না গিয়ে একাই দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সে।

পরিচালক রিয়াদ মাহমুদ জানিয়েছেন, ‘কাঁটা’ প্রচারের পর দর্শকদের ব্যাপক সাড়া পাওয়ায় এর সিকুয়েল তৈরির পরিকল্পনা করেন। এবারের পর্বে দেখা যাবে, একজন দুর্নীতিবাজ মানুষ ভালো হতে চাইলে তাকে কতটা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়।

শরাফ আহমেদ জীবন ছাড়াও এই নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুষমা সরকার, শাহেদ আলী, টুইংক ক্যারল ও ইকবাল হোসেন। জানা গেছে, আগামী ১৫ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে মুক্তি পাবে এই কমেডি নাটক।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রূপপুরে বালিশ-কাণ্ডের চেয়েও বড় দুর্নীতির তথ্য ফাঁস

সৎ হওয়াই কি তবে কাল হলো ফজলুর?

আপডেট সময় ০৭:০২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬