ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা ১৪৭ পোশাক কারখানা বন্ধ ঘোষণা গাড়ির গিয়ারের মতো চাকতিতে ৫ কোটি টাকার সোনা সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার অনন্ত জলিলকে নিয়ে আবেগঘন বার্তায় যা বললেন বর্ষা রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর শিশু দিবাযত্ন কেন্দ্র আইন আরও যুগোপযোগী করা হবে: সমাজকল্যাণমন্ত্রী নওগাঁয় ক্রেডিট কার্ড জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার তিতাসে এমপির সংবর্ধনায় চেয়ার-লাঠি নিয়ে সংঘর্ষ, পদ হারালেন দুই ভাই শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা

টিকল না দ্বিতীয় সংসারও, এখন ‘একটু শান্তি’ খুঁজছেন তাহসান

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৬:০৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ৬৯৭ বার পড়া হয়েছে

গায়ক, অভিনেতা তাহসান খান ও রোজা আহমেদ গত বছরের শুরুতেই বিয়ের খবর জানিয়েছিলেন। কিন্তু এ বছরের শুরুতেই জানালেন দুঃসংবাদ। দুজনের পথ বেঁকে গেছে। বিয়ের মাত্র কয়েক মাসের মধ্যেই দুজনে আলাদা হয়ে গেছেন।

গত শনিবার বিকেলে তাহসান কালের কণ্ঠকে বলেছিলেন, ‘যে গুজব ছড়িয়ে তা সত্য।’
আমরা আর একসঙ্গে থাকছি না। এখন থেকে বেশ কয়েক মাস ধরে আমরা একসঙ্গে থাকছি না। শিগগিরই আমরা আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে ঘোষণা দেব।

’ জানা গেছে, গত জুলাই-এর শেষভাগ থেকে তাহসান ও রোজা একসঙ্গে থাকছেন না।
কালের কণ্ঠকে সেপারেশনের এই খবর জানানোর পর থেকেই দেশজুড়ে ভক্তদের মধ্যে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। বিষয়টি জানতে তাহসানকেও অনেকে ফোন করছেন, নানামুখী সংবাদও। অনেকেই জানতে আগ্রহী দ্বিতীয় বিয়েও কেন ভেঙে গেল।

জানালেন, এসব খবর ও ফোনকলে একেবারে অতিষ্ঠ হয়ে যাচ্ছেন তাহসান। নিজেকে আড়াল করতে চাইলেও হয়তো পারছেন না। এসব থেকে তিনি একটু শান্তি চান।
কালের কণ্ঠের সঙ্গে আলাপকালে জানালেন, ‘প্রচুর সংবাদ হচ্ছে। প্রচুর ফোন কল আসছে।

তাহসান একজন খুবই জনপ্রিয় সংগীতশিল্পী। নাটকে অভিনয় শুরুর পরেও আরেকটি অংশে তার জনপ্রিয়তা তৈরি হয়। তাহসান কলকাতার শ্রাবন্তীর সঙ্গে জুটি বেঁধে চলচ্চিত্রে অভিনয়ও করেছিলেন।

২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ে রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। রোজা আহমেদ একজন পেশাদার মেকআপ আর্টিস্ট। তিনি এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন এবং নিউইয়র্কে তাঁর নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠান রয়েছে। এর আগে ২০০৬ সালের ৩ আগস্ট অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান। দীর্ঘ ১১ বছরের সেই সংসারের ইতি ঘটে ২০১৭ সালে।

তারও দুই বছর আগে থেকে তারা আলাদা থাকছিলেন। সেই সংসারে তাহসানের এক কন্যাসন্তান রয়েছে—আইরা তাহরিম খান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা

টিকল না দ্বিতীয় সংসারও, এখন ‘একটু শান্তি’ খুঁজছেন তাহসান

আপডেট সময় ০৬:০৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬