ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপপুরে বালিশ-কাণ্ডের চেয়েও বড় দুর্নীতির তথ্য ফাঁস ৮০০ কোটি টাকায় বেঙ্গল গ্রুপের ২৬ তলা ‘সুইস টাওয়ার’ কিনছে পূবালী ব্যাংক ৫০ হাজার টাকার বেতনে কোটি টাকার সম্পদ-শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীকে ঘিরে অনুসন্ধান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবরক্ষক মাসুম রেজার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে স্ত্রী-সন্তানসহ জালিয়াতি, হাজার কোটি টাকার কর ফাঁকি ও দুর্নীতির অভিযোগ নারায়ণগঞ্জ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী হারুনের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ নোয়াখালী মেডিকেল কলেজ প্রকল্পে ২৫৪ কোটি টাকার টেন্ডার জালিয়াতির অভিযোগ ঢামেকে কোটি টাকার অর্থ লোপাটের অভিযোগে তোলপাড়, অভিযুক্ত ৩ কর্মকর্তা থার্ড টার্মিনালে অনুমোদন ছাড়াই ৩ হাজার ২০০ কোটি টাকা ব্যয় অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন রাজউকের পলাশ

লিওনার্দোর তরুণ প্রেমিকা নিয়ে মশকরা সঞ্চালিকার, কী করলেন অভিনেতা

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৮:৫৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ৬৩৯ বার পড়া হয়েছে

প্রেমের সম্পর্ক ঘিরে প্রায়ই শিরোনামে থাকেন হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। তাঁর প্রেমজীবনের দিকে তাকালেই একটি নির্দিষ্ট ধারা চোখে পড়ে— বেশির ভাগ ক্ষেত্রেই তাঁর সঙ্গী হয়েছেন অনূর্ধ্ব ৩০ বছরের মডেল বা অভিনেত্রীরা। বর্তমানে তাঁর প্রেমিকার বয়সও ২৭।

সম্প্রতি গোল্ডেন গ্লোব পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেই প্রসঙ্গ নিয়েই প্রকাশ্যে মশকরা করলেন সঞ্চালিকা নিকি গ্ল্যাজার।

আর তাতেই তৈরি হলো আলোচনা।
২০২৩ সাল থেকে ইতালির সুপারমডেল ভিত্তোরিয়া চেরেত্তি–র সঙ্গে সম্পর্কে রয়েছেন ডিক্যাপ্রিও। রবিবার গোল্ডেন গ্লোবের অনুষ্ঠানে অভিনেতা হাজির হলে সেখানেই মঞ্চে দাঁড়িয়ে সঞ্চালিকা নিকি তুলে ধরেন লিওনার্দোর প্রেমজীবন প্রসঙ্গ।

দর্শকদের সামনে লিওনার্দোর উদ্দেশে তিনি বলেন, “কী দারুণ কর্মজীবন তোমার।

অসংখ্য দুর্দান্ত পারফর্ম্যান্স— কত ভালো ভালো পরিচালকের সঙ্গে কাজ করেছ। তিনটা গোল্ডেন গ্লোব, একটা অস্কার তোমার ঝুলিতে। আর সবচেয়ে আকর্ষণীয় বিষয়, প্রেমিকার ৩০ পূর্ণ হওয়ার আগেই নিজের জীবনে এই সবটা অর্জন করতে পেরেছ। মানে, সত্যিই অভাবনীয়!”
এই মন্তব্য শুনে খানিকটা অপ্রস্তুত হলেও মুহূর্তের মধ্যেই হাসিতে ভেঙে পড়েন ডিক্যাপ্রিও।

তাঁর মুখের অভিব্যক্তিতেই স্পষ্ট, মশকরাটিকে তিনি হালকাভাবেই নিয়েছেন।
তবে এখানেই থামেননি সঞ্চালিকা। আরও এক ধাপ এগিয়ে তিনি বলেন, “লিও, এই মজা করার জন্য আমি দুঃখিত। এভাবে মশকরা করাটা খুব নোংরা জানি! চেষ্টা করেছিলাম না করার, কিন্তু তোমার সম্পর্কে তো এ ছাড়া আর কিছু জানিও না! আর কিছুই নেই। অনেক খুঁজে তোমার দারুণ একটা সাক্ষাৎকার পেলাম— সেটা ১৯৯১ সালের।

তোমার প্রিয় খাবার কি এখনও ‘পাস্তা, পাস্তা আর আরও পাস্তা’?”
এই মন্তব্যে পুরো হলজুড়ে শুরু হয় হাসি আর করতালি। দর্শকদের উচ্ছ্বাসের সঙ্গে তাল মিলিয়ে ডিক্যাপ্রিওও হাত নেড়ে, হাসতে হাসতে সম্মতি জানান। সেই মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

সূত্র: এনডিটিভি

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রূপপুরে বালিশ-কাণ্ডের চেয়েও বড় দুর্নীতির তথ্য ফাঁস

লিওনার্দোর তরুণ প্রেমিকা নিয়ে মশকরা সঞ্চালিকার, কী করলেন অভিনেতা

আপডেট সময় ০৮:৫৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬