ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপপুরে বালিশ-কাণ্ডের চেয়েও বড় দুর্নীতির তথ্য ফাঁস ৮০০ কোটি টাকায় বেঙ্গল গ্রুপের ২৬ তলা ‘সুইস টাওয়ার’ কিনছে পূবালী ব্যাংক ৫০ হাজার টাকার বেতনে কোটি টাকার সম্পদ-শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীকে ঘিরে অনুসন্ধান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবরক্ষক মাসুম রেজার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে স্ত্রী-সন্তানসহ জালিয়াতি, হাজার কোটি টাকার কর ফাঁকি ও দুর্নীতির অভিযোগ নারায়ণগঞ্জ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী হারুনের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ নোয়াখালী মেডিকেল কলেজ প্রকল্পে ২৫৪ কোটি টাকার টেন্ডার জালিয়াতির অভিযোগ ঢামেকে কোটি টাকার অর্থ লোপাটের অভিযোগে তোলপাড়, অভিযুক্ত ৩ কর্মকর্তা থার্ড টার্মিনালে অনুমোদন ছাড়াই ৩ হাজার ২০০ কোটি টাকা ব্যয় অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন রাজউকের পলাশ

এক ছবির জন্য শতকোটি পারিশ্রমিক ভাইজানের

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩২:২৭ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ৬২৯ বার পড়া হয়েছে

বহুল প্রতীক্ষিত বলিউড ভাইজান সালমান খানের সিনেমা ‘ব্যাটল অফ গলওয়ান’ মুক্তি পাচ্ছে এ বছরের ১৭ এপ্রিল। ২০২০ সালের ভারত-চীন সংঘর্ষের যুদ্ধের সত্য ঘটনার উপর নির্মিত সিনেমাটির ট্রেইলার এরই মধ্যে প্রকাশ পেয়েছে। ট্রেইলার সামনে আসার পর থেকেই সিনেমাটি দেখতে অধীর আগ্রহে মুখিয়ে আছেন দর্শকরা।

তবে সিনেমাটির জন্য কতো পারিশ্রমিক নিচ্ছেন ভাইজান, তা শুনে যে কারও চোখ কপালে উঠতে পারে!

শোনা যাচ্ছে, সিনেমাটির জন্য ১১০ কোটি টাকা নিচ্ছেন তিনি। সর্বশেষ, ‘সিকান্দার’ সিনেমায় অভিনয়ের জন্য ১২০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন। এ. আর. মুরুগাদাসের পরিচালনায় ‘সিকান্দার’ দিয়ে বক্স অফিসে প্রত্যাশিত আয় না করতে পারলেও ‘ব্যাটল অফ গলওয়ান’ দিয়ে বক্স অফিসে ঝড় তুলতে যাচ্ছেন বলে মনে করছেন তারান আদার্শ, সুমিত কাডেলের মতো বলিউড মুভি ক্রিটিক্সরা।

সিনেমাটির চরিত্রের জন্য প্রতিদিন জিমে ঘাম ঝরিয়েছেন সালমান। গ্যাংস্টার লরেন্স বিশ্নোইয়ের কাছ থেকে ক্রমাগত খুনের হুমকি পাচ্ছেন তিনি। গত বছর অভিনেতার বাড়িতে পর্যন্ত গুলি চলে। তারপর থেকে কড়া নিরাপত্তায় সিনেমাটির শ্যুটিংয়ে অংশ নেন সালমান।

ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন গোবিন্দ। দুই তারকাকে বহু দিন পর পর্দা ভাগাভাগি করতে দেখা যাবে এক ছবিতে। শোনা যাচ্ছে ‘ব্যাটল অফ গলওয়ানের জন্য তিনি নিচ্ছেন ৮ কোটি টাকা।

সালমান খানের সঙ্গে এই প্রথম অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং। এই ছবির জন্য তিনি চার্জ করেছেন ২ কোটি টাকা।

এছাড়াও হীরা সোহাল, অঙ্কুর ভাটিয়া, অভিলাষ চৌধুরী প্রত্যেকে সিনেমাটিতে অভিনয়ের জন্য পারিশ্রমিক নিচ্ছেন যথাক্রমে ১ কোটি, ১.৫ কোটি ও ৫০ লক্ষ টাকা টাকা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রূপপুরে বালিশ-কাণ্ডের চেয়েও বড় দুর্নীতির তথ্য ফাঁস

এক ছবির জন্য শতকোটি পারিশ্রমিক ভাইজানের

আপডেট সময় ০৭:৩২:২৭ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬