ঢাকা ০১:২৪ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভালোবাসি গাইবান্ধা’ সংগঠনের ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন রেলের টেন্ডারে শত কোটি টাকার কারসাজির অভিযোগের কেন্দ্রে ‘আফসার সিন্ডিকেট আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা কমিটি গঠন পদ্মা রেলে ১৩ হাজার কোটি টাকার অনিয়ম, কার পকেটে গেল এত টাকা? কাস্টমস কর্মকর্তা কাজী সুলতানা দম্পতির ‘সম্পদের পাহাড়’, উঠছে দুর্নীতির অভিযোগ কাস্টমসের সহকারী কমিশনার আতীকুজ্জামানের নামে-বেনামে ৫০ কোটি টাকার সম্পদ মাদারীপুর বিআরটিএর সামসুদ্দীনের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৮৫ গ্রেপ্তার, মামলা ৫০ স্টার্ক-আফ্রিদিকে ছাড়িয়ে নতুন কীর্তি রশিদ খানের বরগুনার উন্নয়নই আমাদের অঙ্গীকার: চীফ হুইপ নুরুল ইসলাম মণি

অশ্লীলতার অভিযোগে বিপাকে ‘টক্সিক’, মহিলা কমিশনে টিজার প্রত্যাহার দাবি

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩৬:০৮ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ৬৪৩ বার পড়া হয়েছে

কন্নড় সুপারস্টার যশ অভিনীত ‘টক্সিক’ সিনেমার টিজার নিয়ে বিতর্ক শুরু হয়েছে। টিজারে ‘অশ্লীল দৃশ্য’ দেখানোর অভিযোগ তুলে কর্ণাটক রাজ্য মহিলা কমিশনে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে আম আদমি পার্টির মহিলা শাখা।

অভিযোগপত্রে বলা হয়েছে, গীতু মোহানদাস পরিচালিত সিনেমা ‘টক্সিক’ এর প্রকাশিত টিজারে এমন কিছু দৃশ্য রয়েছে, যা নারী ও শিশুদের সামাজিক কল্যাণে নেতিবাচক প্রভাব ফেলছে এবং কন্নড় সংস্কৃতির মূল্যবোধকে ক্ষুণ্ন করছে।

আম আদমি পার্টির মহিলা শাখা দাবি, কোনো ধরনের বয়সভিত্তিক সতর্কতা ছাড়া প্রকাশ করা টিজারটি অবিলম্বে প্রত্যাহার বা বাতিল করার নির্দেশ দিতে হবে। তাদের মতে, সামাজিক নৈতিকতা রক্ষা এবং সমাজের দুর্বল অংশের সুরক্ষার জন্য জনসমক্ষে প্রকাশিত যেকোনো ভিজ্যুয়াল কনটেন্টে সাংস্কৃতিক সংবেদনশীলতা থাকা জরুরি।

অভিযোগ জমা দেওয়ার পর এএপি’র রাজ্য সম্পাদক উষা মোহন বলেন, মহিলা কমিশনের উচিত অবিলম্বে হস্তক্ষেপ করে রাজ্য সরকার ও পুলিশকে টিজারটি প্রত্যাহার করে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কনটেন্ট প্রকাশ ঠেকাতে কঠোর আইন প্রণয়নেরও দাবি জানান তিনি।

কর্ণাটক রাজ্য মহিলা কমিশন অভিযোগটি গ্রহণ করেছে এবং নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী বিষয়টি খতিয়ে দেখবে বলে জানা গেছে।

যশের ৪০তম জন্মদিন উপলক্ষে গত ৮ জানুয়ারি প্রকাশ পায় ‘টক্সিক’-এর টিজার। সেখানে যশের সঙ্গে একটি গাড়ির ভেতরে এক নারীর সংক্ষিপ্ত দৃশ্য নিয়েই মূলত বিতর্কের সূত্রপাত। অন্ধকার, স্টাইলাইজড আবহে ধারণ করা সেই দৃশ্যটি সংলাপের চেয়ে ভিজ্যুয়াল ইঙ্গিতের ওপর বেশি নির্ভরশীল ছিল, যা অনেকের চোখে আপত্তিকর ঠেকেছে।

‘টক্সিক’-এ যশের সঙ্গে অভিনয় করছেন নয়নতারা, রুক্মিণী বসন্ত, কিয়ারা আদভানি, হুমা কুরেশি ও তারা সুতারিয়া। সূত্র: এনডিটিভি

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভালোবাসি গাইবান্ধা’ সংগঠনের ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

অশ্লীলতার অভিযোগে বিপাকে ‘টক্সিক’, মহিলা কমিশনে টিজার প্রত্যাহার দাবি

আপডেট সময় ০৫:৩৬:০৮ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬