ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা ১৪৭ পোশাক কারখানা বন্ধ ঘোষণা গাড়ির গিয়ারের মতো চাকতিতে ৫ কোটি টাকার সোনা সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার অনন্ত জলিলকে নিয়ে আবেগঘন বার্তায় যা বললেন বর্ষা রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর শিশু দিবাযত্ন কেন্দ্র আইন আরও যুগোপযোগী করা হবে: সমাজকল্যাণমন্ত্রী নওগাঁয় ক্রেডিট কার্ড জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার তিতাসে এমপির সংবর্ধনায় চেয়ার-লাঠি নিয়ে সংঘর্ষ, পদ হারালেন দুই ভাই শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা

অন্তর্জালে প্রকাশিত হলো ‘রঙবাজার’-এর ট্রেলার

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৭:৫৪:৩১ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ৭৭৯ বার পড়া হয়েছে

দৌলতদিয়ার যৌনপল্লি উচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে নির্মিত সিনেমা ‘রঙবাজার’-এর ট্রেলার প্রকাশ পেয়েছে অন্তর্জালে। রবিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় ছবিটির প্রযোজনা সংস্থা লাইভ টেকনোলজির সামাজিক যোগাযোগ মাধ্যমের হ্যান্ডল থেকে ট্রেলারটি উন্মুক্ত করা হয়।

ছবির নির্মাতা রাশিদ পলাশ জানান, সিনেমাটি মুক্তির প্রস্তুতি চলছে। সেই ধারাবাহিকতায় ট্রেলার প্রকাশ করা হয়েছে।

তবে মুক্তির নির্দিষ্ট তারিখ এখনও জানাতে চাননি তিনি। ‘রঙবাজার’ সিনেমায় একজন নায়িকার চরিত্রে অভিনয় করেছেন পিয়া জান্নাতুল। পাশাপাশি যৌনকর্মীর চরিত্রে দেখা যাবে শম্পা রেজা, নাজনীন চুমকি ও তানজিকা আমিনকে। মাদক কারবারির চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ।

রাজনৈতিক নেতার ভূমিকায় রয়েছেন লুৎফর রহমান জর্জ ও বড়দা মিঠু। তামজিদ অতুলের গল্প ও ভাবনায় সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। ছবিটি প্রযোজনা করেছে লাইভ টেকনোলজিস। জানা গেছে, আসন্ন ঈদুল ফিতরে ‘রঙবাজার’ মুক্তির পরিকল্পনা রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা

অন্তর্জালে প্রকাশিত হলো ‘রঙবাজার’-এর ট্রেলার

আপডেট সময় ০৭:৫৪:৩১ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬