ঢাকা ১১:১৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না: ভাবনা বিনা স্বার্থে চিকিৎসা সেবা প্রধান করায়, তোপের মুখে রেজিস্ট্রেশন প্রাপ্ত প্রাথমিক চিকিৎসক জাহাঙ্গীর আলম  জিয়া শিশু কিশোর সংগঠনের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটির ২৩ অনুষ্ঠানের অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ ৪৫ হাজার টাকা বেতনের পাসপোর্ট কর্মকর্তার বিরুদ্ধে ৫৯ কোটির সম্পত্তির অভিযোগ কাশিপুরে অসুস্থ গরু জবাইয়ের তথ্য সংগ্রহে সাংবাদিকের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন কুমিল্লায় টমছমব্রিজ এলাকার যানজট নিরসনে মসজিদ স্থানান্তরের সিদ্ধান্ত সুযোগের অপেক্ষায় নীলফামারীর সুরের জাদুকর সজীব মুন্সীগঞ্জে হাসপাতাল সিলগালা, অভিযানে জরিমানার মুখে একাধিক ক্লিনিক ৫০ বছরের রাস্তা উদ্ধারে নেই উদ্যোগ-ভুক্তভোগীর অভিযোগ

স্বৈরাচারের দোসররা ভোট ভণ্ডুলে নামবে: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পতিত স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে। তবে আইনশৃঙ্খলা বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আছে।

রোববার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে আসা ইউরোপীয় প্রতিনিধিদলের প্রধানের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা বলেন তিনি।

পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা পর্যবেক্ষকদের জানিয়েছেন- নারী ও তরুণদের মধ্যে ভোটের বিষয়ে খুব আগ্রহ লক্ষ করা যাচ্ছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুব ভালো ভোটার উপস্থিতি থাকবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।

শফিকুল আলম বলেন, এ আলোচনায় আওয়ামী লীগ বা তাদের (নির্বাচনে) অংশগ্রহণ নিয়ে কোনো আলোচনা হয়নি।

প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে বলে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকদের আশ্বস্ত করেছেন। ড. ইউনূস বলেন, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকার ও নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত।

শফিকুল আলম আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে নির্বাচন পর্যবেক্ষক মিশন পাঠানোর জন্য ইইউকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা প্রত্যেকটি রাজনৈতিক দলের জন্য সমান লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে বলে জানিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য একটি সুষ্ঠু নির্বাচন গুরুত্বপূর্ণ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না: ভাবনা

স্বৈরাচারের দোসররা ভোট ভণ্ডুলে নামবে: প্রধান উপদেষ্টা

আপডেট সময় ০৭:৩৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬