ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপপুরে বালিশ-কাণ্ডের চেয়েও বড় দুর্নীতির তথ্য ফাঁস ৮০০ কোটি টাকায় বেঙ্গল গ্রুপের ২৬ তলা ‘সুইস টাওয়ার’ কিনছে পূবালী ব্যাংক ৫০ হাজার টাকার বেতনে কোটি টাকার সম্পদ-শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীকে ঘিরে অনুসন্ধান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবরক্ষক মাসুম রেজার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে স্ত্রী-সন্তানসহ জালিয়াতি, হাজার কোটি টাকার কর ফাঁকি ও দুর্নীতির অভিযোগ নারায়ণগঞ্জ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী হারুনের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ নোয়াখালী মেডিকেল কলেজ প্রকল্পে ২৫৪ কোটি টাকার টেন্ডার জালিয়াতির অভিযোগ ঢামেকে কোটি টাকার অর্থ লোপাটের অভিযোগে তোলপাড়, অভিযুক্ত ৩ কর্মকর্তা থার্ড টার্মিনালে অনুমোদন ছাড়াই ৩ হাজার ২০০ কোটি টাকা ব্যয় অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন রাজউকের পলাশ

নিজের বিয়েতে গান গাইলেন শিরোনামহীনের শেখ ইশতিয়াক

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৭:১৮:৫২ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ৬৪৩ বার পড়া হয়েছে

দেশের জনপ্রিয় ব্যান্ড ‘শিরোনামহীন’র ভোকালিস্ট শেখ ইশতিয়াক বিয়ে করেছেন। শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর ৩০০ ফিট এলাকার একটি রিসোর্টে পারিবারিক সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। শনিবার রাতেই বিয়ের অনুষ্ঠানের বেশকিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এছাড়া আরেকটি বিষয় বেশ আলোচনার জন্ম দিয়েছে। অনুষ্ঠানে শেখ ইশতিয়াকের ব্যান্ড শিরোনামহীন মঞ্চে পারফর্ম করে। বরাবরেই মতোই ব্যান্ডের সঙ্গে গান গেয়েছেন ইশতিয়াক নিজেই, আর পাশে দাঁড়িয়ে ছিলেন তার সহধর্মিণী। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে এই মুহুর্তগুলোও অনুরাগীদের বিশেষভাবে নজর কেড়েছে। তবে এখনো নববধূর পরিচয় প্রকাশ করেননি এ সংগীতশিল্পী।

অনুষ্ঠানের দিন শনিবার সন্ধ্যায়ই ব্যান্ড শিরোনামহীন তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানায়, ‘হ্যালো! আজ আমরা একটি বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করতে যাচ্ছি। ঠিকই শুনেছেন-আজ আমাদের শেখ ইশতিয়াকের বিয়ে। তার জীবনের এই নতুন ইনিংসের জন্য সবার কাছে দোয়া চাইছি।’

এদিকে, রোববার (১১ জানুয়ারি) সামাজিক যেগাযোগমাধ্যমে বিয়ের ছবি শেয়ার করে শেখ ইশতিয়াক লেখেন, ‘আলহামদুলিল্লাহ। গতকাল আমরা একসঙ্গে নতুন যাত্রা শুরু করেছি। দয়া করে আমাদের প্রার্থনায় রাখবেন। আল্লাহ যেন আমাদের বিয়েকে ভালোবাসা, ধৈর্য ও বোঝাপড়ার আশীর্বাদে ভরে দেন। আমরা যেন বিশ্বাস ও মায়া নিয়ে একসঙ্গে বেড়ে উঠতে পারি।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রূপপুরে বালিশ-কাণ্ডের চেয়েও বড় দুর্নীতির তথ্য ফাঁস

নিজের বিয়েতে গান গাইলেন শিরোনামহীনের শেখ ইশতিয়াক

আপডেট সময় ০৭:১৮:৫২ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬