ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপপুরে বালিশ-কাণ্ডের চেয়েও বড় দুর্নীতির তথ্য ফাঁস ৮০০ কোটি টাকায় বেঙ্গল গ্রুপের ২৬ তলা ‘সুইস টাওয়ার’ কিনছে পূবালী ব্যাংক ৫০ হাজার টাকার বেতনে কোটি টাকার সম্পদ-শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীকে ঘিরে অনুসন্ধান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবরক্ষক মাসুম রেজার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে স্ত্রী-সন্তানসহ জালিয়াতি, হাজার কোটি টাকার কর ফাঁকি ও দুর্নীতির অভিযোগ নারায়ণগঞ্জ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী হারুনের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ নোয়াখালী মেডিকেল কলেজ প্রকল্পে ২৫৪ কোটি টাকার টেন্ডার জালিয়াতির অভিযোগ ঢামেকে কোটি টাকার অর্থ লোপাটের অভিযোগে তোলপাড়, অভিযুক্ত ৩ কর্মকর্তা থার্ড টার্মিনালে অনুমোদন ছাড়াই ৩ হাজার ২০০ কোটি টাকা ব্যয় অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন রাজউকের পলাশ

কুকুরদের আশ্রয়ের জন্য ১০ একর জমি দান করবেন মিকা সিং

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ৬২৫ বার পড়া হয়েছে

পথকুকুরদের ভবিষ্যৎ ও কল্যাণ নিয়ে সুপ্রিম কোর্টে চলা মামলাকে ঘিরে ভারত জুড়ে চলছে তীব্র বিতর্ক। এই পরিস্থিতিতে পথকুকুরদের পাশে দাঁড়িয়ে বড় সিদ্ধান্ত নিলেন জনপ্রিয় পাঞ্জাবি গায়ক মিকা সিং।

মিকার অনুরোধ, পথকুকুরদের কল্যাণের কথা মাথায় রেখেই যেন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ব্যক্তিগত উদ্যোগে এই অবলা প্রাণীদের জন্য বিশেষ পদক্ষেপ নিতে চান তিনি। পথকুকুরদের থাকার জন্য নিজের ১০ একর জমি দান করার প্রস্তাব দিয়েছেন মিকা সিং। ওই জমিতে কুকুরদের জন্য একটি পূর্ণাঙ্গ আশ্রয়কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। সেখানে অভিজ্ঞ ও দায়িত্বশীল কর্মীদের নিয়োগ করে নিয়মিত দেখভালের ব্যবস্থাও করা হবে বলে জানিয়েছেন তিনি। সুপ্রিম কোর্টে জমা দেওয়া আবেদনে মিকা উল্লেখ করেছেন, তাঁর কাছে প্রয়োজনীয় জমি রয়েছে এবং সেই জমিতেই পথকুকুরদের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করতে চান।

তবে জমি দান করলেও আশ্রয়কেন্দ্র পরিচালনার জন্য দক্ষ ও আন্তরিক কর্মী নিয়োগে সহযোগিতার প্রয়োজন রয়েছে বলেও জানান তিনি। তাঁর মতে, এমন মানুষ দরকার যাঁরা দায়িত্ববোধ ও সহমর্মিতার সঙ্গে পথকুকুরদের যত্ন নেবেন।

উল্লেখ্য, গত ৭ নভেম্বর সুপ্রিম কোর্ট স্কুল, রেলস্টেশন, হাসপাতালসহ জনসাধারণের ব্যবহৃত বিভিন্ন এলাকা থেকে পথকুকুর সরানোর নির্দেশ দেয়। তিন বিচারপতির বেঞ্চ জানায়, নির্বীজকরণের জন্য যে সব এলাকা থেকে পথকুকুর তুলে নেওয়া হয়েছে, সেখানে আর তাদের ফেরানো যাবে না। আদালতের নির্দেশ অনুযায়ী, নির্বীজকরণের পর পথকুকুরদের থাকতে হবে সরকারি আশ্রয়কেন্দ্রে। এই নির্দেশের পর থেকেই পশুপ্রেমীদের মধ্যে ক্ষোভ দেখা দেয় এবং বিভিন্ন জায়গায় প্রতিবাদ শুরু হয়। গত বুধবার ফের এই মামলার শুনানি হলেও শীর্ষ আদালত আগের অবস্থানই বহাল রাখে। এতে পশুপ্রেমীদের অসন্তোষ আরও বেড়েছে।

এই প্রেক্ষাপটেই সুপ্রিম কোর্টের কাছে বিশেষ আবেদন জানিয়ে পথকুকুরদের জন্য ১০ একর জমি দানের প্রস্তাব দিলেন মিকা সিং। পশু কল্যাণের প্রশ্নে তাঁর এই উদ্যোগ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রূপপুরে বালিশ-কাণ্ডের চেয়েও বড় দুর্নীতির তথ্য ফাঁস

কুকুরদের আশ্রয়ের জন্য ১০ একর জমি দান করবেন মিকা সিং

আপডেট সময় ০৫:৩৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬