ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না: ভাবনা বিনা স্বার্থে চিকিৎসা সেবা প্রধান করায়, তোপের মুখে রেজিস্ট্রেশন প্রাপ্ত প্রাথমিক চিকিৎসক জাহাঙ্গীর আলম  জিয়া শিশু কিশোর সংগঠনের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটির ২৩ অনুষ্ঠানের অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ ৪৫ হাজার টাকা বেতনের পাসপোর্ট কর্মকর্তার বিরুদ্ধে ৫৯ কোটির সম্পত্তির অভিযোগ কাশিপুরে অসুস্থ গরু জবাইয়ের তথ্য সংগ্রহে সাংবাদিকের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন কুমিল্লায় টমছমব্রিজ এলাকার যানজট নিরসনে মসজিদ স্থানান্তরের সিদ্ধান্ত সুযোগের অপেক্ষায় নীলফামারীর সুরের জাদুকর সজীব মুন্সীগঞ্জে হাসপাতাল সিলগালা, অভিযানে জরিমানার মুখে একাধিক ক্লিনিক ৫০ বছরের রাস্তা উদ্ধারে নেই উদ্যোগ-ভুক্তভোগীর অভিযোগ

বিমানবন্দরে রণবীরকে ঘিরে ভিড়, দীপিকার আচরণে নজর কাড়ল সবার

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০২:৫০:০৩ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ৬৪২ বার পড়া হয়েছে

বলিউডের বক্স অফিসে বেশ দাপুটে অবস্থায় রয়েছে রণবীর সিং-এর ‘ধুরন্ধর’ সিনেমা। এর মাধ্যমে ক্যারিয়ারের মন্দাভাবও কেটেছে এই অভিনেতার। এমন আবহে জনসম্মুখে ধরা দিলেন রণবীর; সঙ্গে ছিলেন স্ত্রী, অভিনেত্রী দীপিকা পাড়ুকোনও। মুম্বাই বিমানবন্দরে নামার পরই তৈরি হয় শোরগোল! মূলত, ভক্ত ও আলোকচিত্রীরা রণবীরকে দেখেই ‘ধুরন্ধর’ স্লোগান দিতে থাকেন। আর তা দেখে আপ্লুত হয়ে পড়েন দীপিকা।
ভারতীয় গণমাধ্যমের খবর, মুম্বাই বিমানবন্দরে এই তারকা দম্পতি পা রাখতেই এমন মুহূর্ত তৈরি হয়। স্বামীর সিনেমার এমন সাফল্যে এ সময় ভক্তদের উন্মাদনা দেখেন দীপিকাও। আর এতে নিজের অনুভূতিও প্রকাশ করেন নায়িকা; রণবীরের পাশেই খানিকটা মুচকি হাসলেন, এরপর তার সঙ্গে হেঁটে চলে আসলেন। বরাবরের মতো এদিনও বিমানবন্দরে একে অপরের হাত ধরে হাঁটছিলেন তারা। শোনা যাচ্ছে, বিদেশে জমকালো কোনো এক পার্টিতে গিয়েছিলেন তারা; একান্ত নতুন বছরের ছুটি কাটিয়েছেন রণবীর ও দীপিকা।

ছুটি শেষে ফিরলেও বক্স অফিসে রণবীরের দাপট এখনো অব্যাহত। মুক্তির ষষ্ঠ সপ্তাহে এসেও বিশ্বব্যাপী সিনেমাটির সংগ্রহ দাঁড়িয়েছে প্রায় ৭৫৬ কোটি ভারতীয় রুপি। সিনেমা বিশ্লেষকদের ধারণা, চলতি সপ্তাহেই এর আয় ৭৭৫ কোটি রুপি ছাড়িয়ে যাবে।

এদিকে, রণবীর সিংয়ের ক্যারিয়ারের গত কয়েকটি সিনেমা আশানুরূপ ব্যবসা করতে না পারলেও ‘ধুরন্ধর’ দিয়ে তিনি ফের নিজের জনপ্রিয়তা প্রমাণ করেছেন। বিশ্বজুড়ে সিনেমাটির ব্যবসায়িক সাফল্য এবং রেকর্ড ভাঙার খবর এখন সামাজিক মাধ্যমে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না: ভাবনা

বিমানবন্দরে রণবীরকে ঘিরে ভিড়, দীপিকার আচরণে নজর কাড়ল সবার

আপডেট সময় ০২:৫০:০৩ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬