ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা ১৪৭ পোশাক কারখানা বন্ধ ঘোষণা গাড়ির গিয়ারের মতো চাকতিতে ৫ কোটি টাকার সোনা সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার অনন্ত জলিলকে নিয়ে আবেগঘন বার্তায় যা বললেন বর্ষা রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর শিশু দিবাযত্ন কেন্দ্র আইন আরও যুগোপযোগী করা হবে: সমাজকল্যাণমন্ত্রী নওগাঁয় ক্রেডিট কার্ড জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার তিতাসে এমপির সংবর্ধনায় চেয়ার-লাঠি নিয়ে সংঘর্ষ, পদ হারালেন দুই ভাই শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা

যেভাবে সময় কাটছে তাহসানের

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০১:২২:১৯ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ৭১৩ বার পড়া হয়েছে

ব্যক্তিগত জীবনে এক কঠিন সময়ে সংগীতশিল্পী তাহসান খান। মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে নিজেদের আলাদা থাকার খবর নিশ্চিত করার পাশাপাশি নিজের বর্তমান অবস্থা নিয়েও মুখ খোলেন এই শিল্পী।

বর্তমানে তাহসান কোথায় আছেন বা কীভাবে সময় কাটাচ্ছেন, এমন প্রশ্নের উত্তর সংবাদ মাধ্যমে দিয়েছেন তাহসান। জানান, এখন তিনি একা একা দেশ-বিদেশে ভ্রমণ করছেন। নিজের বর্তমান পরিস্থিতি নিয়ে তাহসান বলেন, ঘুরছি আর বই পড়েই সময় চলে যাচ্ছে। এই সময়ে বই-ই আমার সবচেয়ে বড় সঙ্গী।

তাহসান এও জানিয়েছেন, তিনি শুধু মানসিকভাবেই নয়, শারীরিকভাবেও বেশ কিছুদিন ধরে অসুস্থ বোধ করছেন। তবে এর কারণ এখনই প্রকাশ্যে বলতে চান না গায়ক। আর সে কারণেই ফোনের বদলে হোয়াটসঅ্যাপে লিখে প্রশ্নের উত্তর দিতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছেন- এমনটাই জানান গায়ক। তাহসান সবার কাছে দোয়া চেয়েছেন। তার কথায়, দোয়া করবেন যেন আমি এই কঠিন সময়টা দ্রুত পার করতে পারি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা

যেভাবে সময় কাটছে তাহসানের

আপডেট সময় ০১:২২:১৯ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬