স্টাইলিশ লুকের জন্য চিত্রনায়িকা শবনম বুবলীকে বরাবরই পছন্দ করেন ভক্তরা। শুক্রবার রাতে সামাজিক মাধ্যমে নিজের নতুন কিছু ছবি প্রকাশ করে ফের আলোচনায় চলে এলেন নায়িকা। ঐতিহ্যবাহী ব্রাইডাল লুকে তার এই নজরকাড়া উপস্থিতি রীতিমতো নজর কেড়েছে নেটিজেনদের।
ছবিগুলোতে বুবলীকে দেখা যায় একদম ভিন্ন এক আবহে। সাধারণত বিয়ে বাড়ির হলুদের আয়োজনে এমন করেই সাজেন মেয়েরা; সেই আবহেই এবার দেখা মিলল বুবলীকে।

বুবলীর পরনে ছিল উজ্জ্বল হলুদ রঙের শাড়ি, যাতে রয়েছে রঙিন সুতার নিখুঁত কারুকাজ। সঙ্গে পরেছেন বেগুনি রঙের এমব্রয়ডারি করা ব্লাউজ। সাজের পূর্ণতা দিতে তিনি বেছে নিয়েছেন হলুদ ও সাদা ফুলের গয়না; মাথায় ফুলের ‘মাং টিকা’ এবং কানে ফুলের দুল। সব মিলিয়ে এই লুকে প্রাণবন্ত দেখায় নায়িকাকে।
বিনোদন ডেস্ক 
























