ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগে বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবির প্রাণিসম্পদ দপ্তরে প্রকল্পের আড়ালে দুর্নীতি-লুটপাটের অভিযোগ আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না: ভাবনা বিনা স্বার্থে চিকিৎসা সেবা প্রধান করায়, তোপের মুখে রেজিস্ট্রেশন প্রাপ্ত প্রাথমিক চিকিৎসক জাহাঙ্গীর আলম  জিয়া শিশু কিশোর সংগঠনের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটির ২৩ অনুষ্ঠানের অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ ৪৫ হাজার টাকা বেতনের পাসপোর্ট কর্মকর্তার বিরুদ্ধে ৫৯ কোটির সম্পত্তির অভিযোগ কাশিপুরে অসুস্থ গরু জবাইয়ের তথ্য সংগ্রহে সাংবাদিকের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন কুমিল্লায় টমছমব্রিজ এলাকার যানজট নিরসনে মসজিদ স্থানান্তরের সিদ্ধান্ত সুযোগের অপেক্ষায় নীলফামারীর সুরের জাদুকর সজীব

অভিনয় ছাড়ার কারণ জানালেন প্রসূন আজাদ

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৮:৩৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ৬৫৩ বার পড়া হয়েছে

অভিনেত্রী প্রসূন আজাদ ২০১২ সালে লাক্স–চ্যানেল আই সুপারস্টারের প্রথম রানারআপ হয়ে অভিনয়ে নাম লেখান। এরপর একাধিক নাটক ও কিছু চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করেন। পরে হঠাৎ করেই অভিনয় থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। অভিনয় কেন ছেড়েছেন-এমন প্রশ্ন ইনস্টাগ্রামে করেছিলেন এক ভক্ত। সেই প্রশ্নের উত্তরে বিষয়টি খোলাসা করেছেন প্রসূন আজাদ।

ভক্তের প্রশ্নের স্ক্রিনশর্ট দিয়ে প্রসূন আজাদ লিখেছেন, ‘অভিনয় একটি ব্যয়বহুল পেশা। বিনিয়োগের তুলনায় লাভের অনুপাত কম। তার ওপর এককালীন টাকা পাওয়া যায়, অথচ এটিই আমার ইন্টেলেকচুয়াল প্রপার্টি। ১০–১৫ বছর আগে ১৫ দিন পরপর পার্লারে আমার খরচ হতো সাত–আট হাজার টাকা। শুধু কাপড় আয়রন করতেই খরচ পড়ত পাঁচ–ছয় হাজার টাকা। দামী কাপড়ের শখ, নিয়মিত খাওয়া আর জিমের খরচ-সব মিলিয়ে ব্যয় ছিল অনেক।’

ব্যয়বহুল জীবন ছেড়ে কিছুটা স্বাভাবিক জীবনযাপন করতে চেয়েছিলেন বলেও জানান তিনি। পাশাপাশি একজন মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ হওয়ার প্রস্তুতিও তাকে ভাবাচ্ছিল।

প্রসূন আজাদ। ছবি:ফেসবুক

অভিনেত্রী আরও লেখেন, ‘আমি চেয়েছিলাম কিছুদিন স্বাভাবিক মানুষের মতো জীবন যাপন করতে। অস্বাভাবিক জীবনযাপন করতে গিয়ে নিজের ভেতরের শক্তি হারিয়ে ফেলেছিলাম। তার মধ্যে সুপারস্টারের জীবনযাপন বজায় রেখে পাশাপাশি একজন মধ্যবিত্ত মানুষের বউ হওয়ার জন্য নিজেকে কতটা প্রস্তুত করা দরকার, সেটাও ভাবাচ্ছিল। এরপর তো গৃহিণী হওয়ার একটা শখও ছিল-এখনো আছে। এত কষ্ট করে বাইরে কাজ করলে গৃহিণী হওয়া যায় না।’

প্রসূন এখন সংসার ও ব্যবসায় বেশি মনোযোগী। দুই সন্তানের মা হয়েছেন তিনি। অভিনয় ছাড়ার পেছনে আবারও একটি কারণ হল স্থূলতা।

শেষে তিনি লেখেন, ‘আবার মোটা হয়ে গিয়েছিলাম। সেটাও একরকম সমস্যা ছিল। লজ্জা–সংকোচ বেড়ে যায়। কেউ বেশি সময় তাকিয়ে থাকলে বিরক্ত লাগে। তাই মনে হলো, এখন অভিনয়ের সময় নয়।’ নাটকের বাইরে ‘সর্বনাশা ইয়াবা’, ‘অচেনা হৃদয়’, ‘পদ্মপুরাণ’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন প্রসূন আজাদ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগে বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবির

অভিনয় ছাড়ার কারণ জানালেন প্রসূন আজাদ

আপডেট সময় ০৮:৩৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬