ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগে বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবির প্রাণিসম্পদ দপ্তরে প্রকল্পের আড়ালে দুর্নীতি-লুটপাটের অভিযোগ আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না: ভাবনা বিনা স্বার্থে চিকিৎসা সেবা প্রধান করায়, তোপের মুখে রেজিস্ট্রেশন প্রাপ্ত প্রাথমিক চিকিৎসক জাহাঙ্গীর আলম  জিয়া শিশু কিশোর সংগঠনের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটির ২৩ অনুষ্ঠানের অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ ৪৫ হাজার টাকা বেতনের পাসপোর্ট কর্মকর্তার বিরুদ্ধে ৫৯ কোটির সম্পত্তির অভিযোগ কাশিপুরে অসুস্থ গরু জবাইয়ের তথ্য সংগ্রহে সাংবাদিকের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন কুমিল্লায় টমছমব্রিজ এলাকার যানজট নিরসনে মসজিদ স্থানান্তরের সিদ্ধান্ত সুযোগের অপেক্ষায় নীলফামারীর সুরের জাদুকর সজীব

পরিবার ও ক্যারিয়ার নিয়ে প্রিয়াঙ্কার উপলব্ধি

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৮:৩৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ৬৪৫ বার পড়া হয়েছে

বিয়ের পর থেকে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন প্রিয়াঙ্কা চোপড়া। হলিউডের একাধিক সিনেমা ও সিরিজে অভিনয়ের মাধ্যমে তিনি সেখানে পরিচিত মুখ হয়ে উঠেছেন। ২০২৬ সালে পা দিয়েই নিজের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ পরিবার ও নিজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ‘দেশি গার্ল’।

নতুন বছরের শুরুতে ইনস্টাগ্রাম স্টোরিতে সমুদ্রসৈকতে হাঁটতে হাঁটতে নিজের অনুভূতির কথা শেয়ার করেন অভিনেত্রী, সেখানে আকাশি রঙের বিকিনিতে দেখা যায় তাকে। ভিডিওতে প্রিয়াঙ্কা জানান, এবার থেকে ক্যামেরার সামনে এসে আরও বেশি করে কথা বলবেন তিনি।

প্রিয়াঙ্কা চোপড়া। ছবি: ইন্সটাগ্রাম

ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আমি নিজেকে বলেছিলাম, ক্যামেরার সামনে কথা বলায় আমাকে আরও ভালো হতে হবে।
সেই সঙ্গে জীবনের গতি নিয়েও কথা বলেন তিনি। কিছুটা মজার সুরে তিনি জানান, জীবনের গতি এতটাই দ্রুত যে অনেক সময় মানুষ নিজের অর্জনের জন্য নিজেকে সামান্য বাহবা দিতেও ভুলে যায়।

প্রিয়াঙ্কা বলেন, ‘আমি আমার পরিবার আর নিজের এই পথচলার দিকে তাকিয়ে হঠাৎ খুব কৃতজ্ঞতা অনুভব করি। এতদিন ধরে এত দ্রুত গতিতে দৌড়াতে দৌড়াতে আমরা ভুলে যাই, এতটা পথ পার হওয়াটাও আসলে এক বিশাল জয়। তাই আজ আমি নিজেকেই একটু বাহবা দিলাম, এই জীবনটা গড়ে তুলতে পারার জন্য নিজের প্রতি কৃতজ্ঞতা জানালাম।’

প্রিয়াঙ্কা চোপড়া। ছবি: ইন্সটাগ্রাম

গোধূলি বেলায় ক্যামেরা ঘুরিয়ে সূর্যাস্ত দেখিয়ে ভক্তদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বার্তাও দেন তিনি। বলেন, ‘ওপাশে সব সময়ই আলো থাকে। তাই প্রক্রিয়ায় বিশ্বাস রাখো, ধৈর্য ধরো আর এগিয়ে যেতে থাকো।’

কাজের দিক থেকেও প্রিয়াঙ্কার সময়টা বেশ ব্যস্ত। খুব শিগগিরই তাকে দেখা যাবে এস এস রাজামৌলি পরিচালিত বহুল আলোচিত সিনেমা ‘বারাণসী’-তে। ইতিমধ্যেই সিনেমাপ্রেমীদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করেছে। সূত্র: আনন্দবাজার ও ইন্ডিয়া ট্রিবিউন

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগে বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবির

পরিবার ও ক্যারিয়ার নিয়ে প্রিয়াঙ্কার উপলব্ধি

আপডেট সময় ০৮:৩৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬